০৬৫০ *২্লশ» আল্লাহপ্রেমের গোপন কথা হালাল খাদ্য এখানে আর একটি গুরুত্বপূর্ণ বিষয হলো, বৈধ উপায়ে হালাল খাদ্য যোগাড় করা । যা পূর্ণাঙ্গতা অর্জনের পথে একটি বড় অনুষঙ্গ । একবার সাহল বিন আব্দুল্লাহ তুসতারি এক লোকের কাছে একটা ভেড়া বিক্রি করেছিলেন । কিছুক্ষণ পরে লোকটি তুসতারির কাছে ভেড়াটি নিয়ে ফিরে এলো এবং বলল, “আপনার ভেড়া আপনার কাছে ফিরিয়ে নিয়ে এসেছি, কারণ সে ঘাস খায় না।” তুসতারি উত্তর দিলেন, “তুমি তা কি করে জানলে? “আমি ঘাস খাওয়ার জন্য তাকে একটি মাঠে নিয়ে গিয়েছিলাম, সে ঘাসের একটি পাতাও খায়নি।” তুসতারি উত্তর দিলেন, “হে আমার বন্ধু! তুমি নিশ্চয়ই ভূল করেছ। আমাদের প্রাণীর অভ্যাস হলো, অন্য কারো কিছু না খাওয়া । যাও এবং তোমার নিজস্ব সম্পদ থেকে তাকে তার কথা অনুযায়ী লোকটি নিজের মালিকাধীন কিছু একটা এনে দিলে ভেড়াটি খেতে শুরু করল । হালাল খাদ্য সংগ্রহের মুসলিম স্পর্শকাতরতা তাদের পোষা জীব-জন্তদের উপরও প্রভাব ফেলে । হালাল জীবিকাকে যে অগ্রাধিকার দেয় সে জীবনের আলো, হৃদয়ের আনন্দ এবং উপাসনার নির্ধাসকে নিজের মধ্যে ধারণ করতে পারে । একটি সুস্থ্য মনের অধিকারী হতে চাইলে এই অনুসঙ্গটি অনুসরণ করা অন্যতম । হারাম বা অনৈতিক পথে উপার্জিত জীবিকা বিষের মত । যা জীবন ধ্বংস করে এবং যা চিত্ত বিক্ষিপ্ত করে এবং হতাশার জন্ম দেয়। ইহকাল এবং পরকালে হীনমণ্যতা, অসম্মান এবং বিপর্যয়- এসব কিছুই অবৈধ উপায়ে জীবিকা নির্বাহ করার ভয়ঙ্কর পরিণাম । আল্লাহকে পাওয়ার উপায় হলো, হালাল সম্পদ এবং হালাল খাদ্য। অন্যদিকে অনৈতিকভাবে যারা সম্পদ এবং খাদ্য উপার্জন করে তারা ভয়ানক অনুতাপ এবং হতাশায় ভোগে । যখন হৃদয় আল্লাহর পথে উৎসর্গ করার পরিবর্তে সন্তান সন্ভতি এবং সম্পত্তি দ্বারা আচ্ছন্ন থাকে তখন তার পরিণতি হয় বিষন্নতা এবং হতাশা । মওলানা রুমী এই বিষয়টাকে নিয়লিখিত উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, “জাহাজের ভিতরে পানি ঢুকলে তা জাহাজটির ডুবে যাওয়ার কারণ হয়। কিন্তু এই একই পানি জাহাজের নিচে থাকলে তা সেটাকে ভাসিয়ে রাখে । হযরত সুলাইমান আ. তার মন থেকে পার্থিব সম্পদের জন্য মোহকে দূর করতে পেরেছিলেন বলেই তিনি বলেছেন, “আমি দরিদ্র, এবং একজন দরিদ্র
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।