রজিক (বাচার জন্য অন্ন) ₹০৮৬৪৭৯ “তারা কি জানে না, আল্লাহর যখন খুশী তখনই তিনি সুযোগের পরিধি বিস্তুত অথবা খর্ব করতে পারেন? বন্ততঃপক্ষে যারা বিশ্বাসী তাদের জন্য এটা বিশেষ অর্থবহ” (যুমার, ৩৯:৫২) আল্লাহর প্রেরিত শেষ নবী এই পরিপ্রেক্ষিতে বলেন, যখনই তোমাদের মধ্যে কেউ সাথে সাথে তারা যেন তাদের অবস্থানের চেয়ে নিচে যারা আছে তাদের দিকেও তাকায় । এটা এজন্য দরকার, যাতে করে তোমরা আল্লাহর আনুকুল্যকে তুচ্ছ জ্ঞান না কর ।” (বুখারি, মুসলিম, তিরমিযী) সুতরাং, আমাদের জীবনের সুখ এবং আনন্দ নির্ভর করে এই বিশ্বাসের উপর যে, যেটুকু আল্লাহ তা'আলা আমাদের জন্য বরাদ্দ করেছেন তাই আমাদের জন্য উত্তম। এমন অনেক ঘটনা আমাদের সামনে এসে পড়ে যা প্রথম দৃষ্টিতে দূর্ভাগ্য হিসেবে মনে হয়। কিন্তু পরে দেখা যায়, সেগুলোর ফলাফল আমাদের জন্য সত্যিকারার্থেই সৌভাগ্যসূচক। ঠিক যেমন দারিদ্রতা জান্নাতে যাওয়ার পথ পরিস্কার করে । ঠিক একইভাবে এমন অনেক ঘটনা আছে যা প্রথম দৃষ্টিতে মনে হয় সৌভাগ্য বয়ে আনবে, কিন্তু পরক্ষণেই তা পরিণত হয় দুঃখ ভারাক্রান্ত হতাশায় । যেমন, দান-খয়রাতে সম্পদ ব্যয় করার পরিবর্তে সস্তা আকাঙ্খায় তা ব্যয় করা। আল্লাহ বলেন, “তোমাদের বেঁচে থাকার জন্য যা আমরা বরাদ্দ করেছি তার ভাল অংশটুকুই খাও। কিন্তু মাত্রাতিরিক্ত নয়। পাছে আমার ক্রোধ যেন তোমাদের উপর পড়ে। এবং যাদের উপর আমার ক্রোধের আসর হয়; জেনো, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে নিশ্চিত!” (তা-হা, ২০:৮১) এসকল সত্যের আলোকে, আল্লাহর রিজিকের বণ্টনে পূর্ণ সমর্পন বিশ্বাসীর শ্বাস্বত সুখ অর্জনের একটি পন্থা। যেহেতু মানুষ সৃষ্টির আগেই ত্রষ্টা তাদের রিজিক বন্টন করে দিয়েছেন। সুতরাং মানুষের উচিত আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণ করা । আর এতে করে সে তার জন্য পূর্বনির্ধারিত রিজিক উপভোগ এবং তাকদীরে বিশ্বাস করার স্বাদ অনুভব করতে পারবে। কুদসী হাদিসে বর্ণিত আছে, সর্বশক্তিমান আল্লাহ রিজিক বন্টনের দায়িতৃপ্রাপ্ত ফেরেশতাকে নির্দেশ দিলেন, “তুমি যদি আমার এমন কোন বান্দার খোজ পাও যে সত্য ও সরল পথে থেকেই আমার বরাদ করা রিজিকের অপেক্ষা করে , তার সাথে ভাল ব্যবহার কর এবং তার পথ সহজ করে দাও” । নোওয়াদির আল-উসুল) এই হাদীসটি খোলাখুলিভাবে বলে যে, যখন কোন বান্দা তার আকাঙ্খা এবং অভিপ্রায়গুলো শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত করে তার অনুশাসনগুলো মান্য করে, তার কারণেই তার উপাসনা করে এবং একজন একাগ্র ও অনুরক্ত বিশ্বাসী হয়ে ওঠে তার জন্য জান্নাত লাভের সুসংবাদ নিশ্চিত। সর্বশক্তিমান আল্লাহ তাদের রিজিকের বন্টনের ০9৬৫০
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।