The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

রজিক (বাচার জন্য অন) আবু হাযিম রাহ. বলেছিলেন, “দ্‌*টো জিনিষ দিয়েই আমি পুরো পৃথিবীটা বিচার করি: প্রথমটি হল, আমার বাঁচার জন্য অন্ন এবং দ্বিতীয়টি হল, অপরের বাঁচার জন্য অন্ন। এমনকি যদি আমি বাতাসে ভর করে কোথাও উড়ে চলেও যাই, আমার রিজিক সেখানেও পৌছে যাবে । যদি আমি অপরের অন্নের পেছনে বাতাসের গতিতে ছুটেও যাই তবু আমি কখনোই তা হস্তগত করতে পারবো না।” বঞ্চনা দারিদ্র এবং জীবিকা খুঁজে না পাওয়ার অক্ষমতার ভয় মানুষের মনের উপর চাপ সৃষ্টি করে যা প্রায়শই তাদের গভীর উদ্বেগের কারণ হয়। একজন ব্যক্তির ভাগ্যের বিভিন্ন দিকের কেন্দ্র বিন্দুতে থাকে রিজিক। মাতৃ গর্ভে থাকা অবস্থায় এটা শুরু হয় এবং ব্যক্তির নিয়তি অনুযায়ী আমৃত্যু তা চলতে থাকে । এক অর্থে মৃত্যুর সময় বাচার জন্য অন্ন সংগ্রহের পরিসমাপ্তি ঘটে । সমস্ত প্রাণীরই রিজিক পূর্বনির্ধারিত । যা বরাদ্দ রাখা হয়েছে তা থেকে এটা বাড়েও না কমেও না। যদি আল্লাহ কর্তৃক পূর্বনির্ধারিত থাকে তবেই বেঁচে থাকার অন্ন জোগাড়ের জন্য জীবিকার উপায়ের পেছনে লেগে থাকলে তা ফলদায়ক হয় । নিয়নলিখিত আয়াতটিতে এটা খুব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, (০ ০৯ ৩৯৩ 0589 35 এ ১3 এল ১ ১৩০ ৬৬5 করে না”। (হুদ, ১১:৬) আল্লাহ তার সৃষ্ট প্রতিটি প্রাণীর রিজিক নির্দিষ্ট করে রেখেছেন। সে কারণে আল্লাহর বন্ধুরা তার এই আশীর্বাদের জন্য এমনকি সুগন্ধি কাঠের বৃক্ষে গায়ক পক্ষীদে গানেও কৃ তজ্ঞতার প্রকাশ শুনতে পান। সর্বশক্তিমান আল্লাহ কিভাবে অসুস্থ্য, শারিরীক প্রতিবন্ধী এবং যারা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে না তাদের রিজিকও নিশ্চিত করেছেন- তা নীচের আয়াতটিতে বর্ণিত হয়েছে, “প্রাণীদের মধ্যে যত সংখ্যক নিজেদের অন্ন যোগাড় করতে পারে না আল্লাহই তাদের এবং তোমাদের খাদ্যের যোগান দেন। কেননা, তিনি সব কিছু শুনতে পান এবং সর্বজ্ঞ” (আনকাবুত, ২৯:৬০) ৭৭] ০9৬৫০

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।