The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সা. বলেছেন, “ঈমানদারদের অন্তরদৃষ্টি সম্পর্কে সজাগ থেকো । কেননা সে আল্লাহর নূর বা আলোর দ্বারা অবলোকন করে ।” তিরমিযী) উপরে উল্লেখিত সব অভিব্যক্তি একজন ব্যক্তির আধ্যাত্মিক জীবনের অনুশীলনের শর্ত। যাতে করে মৃত্যু হওয়ার আগেই মৃত্যুকে মেনে নেয়ার পরামর্শ মোতাবেক চলতে পারে। যে সকল বিশ্বাসীরা এইসব নির্দেশ অনুসরণ করে এই পথে চলার জন্য তাদের প্রচেষ্টা এবং অধ্যবসায়ের গুরুতর বিস্তুৃতির সাথে তাদের অগ্রগতি সাধিত হয়। এশ্বরিক অবলম্বনের সাহায্য নিয়ে একটি আন্তরিক প্রচেষ্টায় সুখবোধ জাগ্রত হয়। পার্থিব জীবন একটি প্রতারণামূলক মরিচীকা। আর পরকাল হল চিরস্থায়ী আবাস। মৃত্যু হল একজন ব্যক্তির ব্যক্তিগত বিচারের দিন। মৃত্যুর আগেই সজাগ হলে আমাদের আর অনুতপ্ত হতে হবে না। এটা একটা অনিবার্ধ্য বাস্তবতা যে, সব স্বল্প মেয়াদী প্রাণীর সাথে একটা অনুদঘাটিত সময় এবং জায়গায় মৃত্যুর ফেরেশতার সাথে দেখা বা সাক্ষাৎ ঘটবে । মৃত্যু থেকে পালিয়ে এমন কোন জায়গাই নেই যেখানে আমরা আশ্রয় নিতে পারি। মানবজাতিকে আল্লাহর সহমর্মিতা এবং করুণার কোলে আশ্রয় নেয়ায় মৃত্দুকে মেনে নেয়া ছাড়া উপায় নেই; এই আয়াতটির অর্থোদ্ধার করে তা থেকে আল্লাহর পথনির্দেশ পাওয়া যেতে পারে, “সুতরাং সমস্ত ভ্রান্তি এবং মন্দ থেকে পালিয়ে আল্লাহর আশ্রয়ে আসো ।” (যারিইয়াত, ৫১:৫০) যে মানুষ যৌনাসক্ত মনের অধীনে থেকে শুধুমাত্র এই পৃথিবীতেই বিশ্বাস স্থাপন করবে কবর তার কাছে একটা অন্ধকারাচ্ছন্ন করিডোরতুল্য হবে। মৃত্যুর বিভীষিকা তাকে এমন বেদনার্থ করবে যে, সে এটাকে আর কোন কিছুর সাথে তুলনা করতে পারে না। তথাপি যদি সে উপরে উল্লেখিত পরামর্শগুলো প্রয়োগ করে তার পার্থিব সত্তাকে ছাড়িয়ে তার ভিতরের লুকায়িত দেবদূতসম গুণাবলীর চর্চা করে তখন মৃত্যুকে তার মনে হবে আল্লাহর সাথে মিলনের একটি পূর্বশর্ত । ফলে মৃত্যু অধিকাংশ মানুষের মধ্যে কাঁপুনি জাগায় । তখন “শ্রেষ্ঠ বন্ধু” (আর রাফিক আল আ'লা) আল্লাহর সাথে মিলনের আগ্রহে রূপান্তরিত হবে । মহান সূফী রুমী এই ধরণের মৃত্যুকে শব-ই-আরূস অর্থাৎ বাসর রাতের সাথে তুলনা করেছেন। মৃত্যু একটি ভয়ঙ্কর বাস্তবতা থেকে সুন্দর বা আরাধ্য কিছুতে রূপান্তরিত হয়। “মৃত্যুকে সৌন্দর্যযমপ্তিত করার একটা পথ হল আমাদের বর্ণিত শর্তগুলো অনুসরণ করার মাধ্যমে আধ্যাত্মিকভাবে শক্তিশালী হওয়া । নীচের আয়াতে সবচে" শ্রেষ্ঠ উপায়টি বিবৃত হয়েছে, “এবং তোমার প্রভুর সেবা কর যতক্ষণ পর্যন্ত না সেই নিশ্চিন্ততার সময় তোমার কাছে আসে ।” (হিজর, ১৫:৯৯) অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার প্রকৃত দাস থাকো। তারা কতই না সুখী যারা মৃত্যুর আগেই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে পারে। €ট ০9৬৫০

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।