*২্লশ» আল্লাহপ্রেমের গোপন কথা “হে প্রভূ। যাই তোমার কাছ থেকে আসে তা-ই আমার কাছে গ্রহণযোগ্য ৷ সেটা গোলাপের কুঁড়ি বা কাটাই হোক অথবা সম্মানের পরিচ্ছদ বা কাফনের কাপড়ই হোক । তোমার মাধূর্য্য এবং তোমার ক্রোধ; উভয়ই গ্রহণযোগ্য ।” ট) তাফান্কুর-ই মউত [মৃত্যুর ধ্যান) পৃথিবী একবট ঈমান বা বিশ্বাসের পাঠশালা । এই বাস্তবতাকে গ্রহণ করলে মৃত্যকে একটি বাধ্যতামূলক ক্রান্তিকালের সূত্র হিসেবে মনে করা যায়। মওলানা রুমী বলেন, “পুনরুখিত হওয়ার জন্যই মরতে হয়।” যখন কেউ তার ইন্দ্রিয়সক্তি ত্যাগ করতে পারে তখনই তার বিপথগামী হৃদয়ের পুনরূদ্ধার সম্ভব। রাসুলুল্লাহ সা. বলেন, “মনে রেখ, আনন্দের ধ্বংসীকারক সবসময়ই মৃত্যু ।” নোসা'ই, তিরমিযী, ইবনে মাযাহ্) অনাকাঙ্খিত মৃত্যু তোমার কাছে আসার আগে স্বেচ্ছায় মৃত্যুকে স্মরণ করাই হল তাফানুর-ই মউত ৷ অতএব, ইন্দ্রায়াসক্তিকে পরিত্রাগ করার মাধ্যমে আল্লাহর উপস্থিতিকে স্বাগত জানানোর এটাই প্রস্তুতি । এটা ঈমানের উপর ভিত্তি করে একধরণের ধ্যান এবং আত্মোপলন্ধি। জাগতিক মোহ, ক্ষণস্থায়ী আশা এবং স্বান্তনা যেন অনেকটা কবরের উপরে গাছের পাতা পড়ার মত। প্রতিটি সমাধিফলক যেন একটি আগ্মিগর্ভ পরামর্শদাতা যা গভীর নিঃশব্দতার সাথে মৃত্যুর জয়গান করছে। শহরের ভেতরে, রাস্তার পাশে এবং মসজিদের প্রাঙ্গণে কবরস্থান তৈরী করার উদ্দেশ্য হল, মৃত্যুর ধ্যানকে সবার মধ্যে সঞ্চালিত করা । মৃত্যুর ভয়াবহ ভাবকে শব্দাবলী দিয়ে পুরোপুরি জয় করা যায় না। মৃত্যুর সাথে সাথেই একজন ব্যক্তির সমস্ত ক্ষমতার পরিসমাপ্তি ঘটে । মৃত্যুর পর শুধুমাত্র যে প্রতিক্রিয়া পৃথিবীর মানুষের কাছ থেকে আসে তা হল, কান্না এবং অসহায় বিষন্নতা । যদি মানুষ স্বেচ্ছায় তার ইন্দ্রিয়াসক্ত প্রবণতাগুলো ত্যাগ করতে পারে। তবে এটা নিশ্চিত যে, আল্লহ তার মাধুর্য এবং দয়াশীলতা দিয়ে আবার তাকে গড়ে তুলবেন। বস্ততঃপক্ষে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ বলেন, “মৃত মানুষ, যাকে আমি অন্যান্য জীবিত মানুষের কাতারে শামিল হওয়ার জন্য জীবন এবং আলো দিয়েছিলাম সে কি তার মত হবে যে গভীর অন্ধকারে নিমজ্জিত । যেখান থেকে আর ফিরে আসা যায় না? অথচ যারা ঈমানদার নয়, তারা তাদের কাজগ্তলো ভাব দেখায় যেন বেশ খুশি হয়েই করছে ।” (আ'নাম, ৬:১২২) একজন খাঁটি ভক্ত তাদের কাতারে শামিল হয় যাদের হৃদয় পুনরায় গড়ে তুলেছেন টি মহান আল্লাহ তা'আলা । কেননা সে, সমস্ত পার্থিব আনন্দ ত্যাগ করতে পেরেছে । নবীজি ০৬৫০
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।