The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

সল$ল৬১ আল্লাহপ্রেমের গোপন কথা অন্যদিকে কুফরী শির্ক মন্দ কাজ যদি মনে জায়গা করে নেয় তবে আমরা পুরোপুরি ইন্দ্রিয়াসক্তির কবলে নিপতিত হবো । এই নিতিকবাচক বৈশিষ্ট্যগুলো হৃদয়কে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তখন সৃষ্টির লক্ষ্য উম্মোচন করতে হৃদয় অক্ষম হয়ে পড়ে । এমনকি মাঝে মাঝে এসব বৈশিষ্ট্যের ধারক অন্য প্রজাতি থেকেও অধঃস্তন হয়ে পড়ে। যারা অহংকার দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদের পরিণাম সম্পর্কে কবি নিজামী বলেন, “ইহজাগতিক আনন্দলাভ অনেকটা হাতের তালু চুলকানোর মত সুখকর । প্রথম প্রথম চুলকাতে খুব ভাল লাগে কিন্তু এই চুলকানির ইতি ঘটে তালুতে ক্ষতের সৃষ্টি করে।” আধ্যাত্মিক জীবনের গুরুত্ প্রকাশ করতে গিয়ে জুনায়েত বাগদাদী রাহ. বলেন, “এটা হল, মৃত্যুকে মহিমান্বিত করা এবং সেই আদেশ মৃত্যুর আগেই মৃত্যুকে মনে মনে ধারণ করা। কেননা, আল্লাহ মৃত্যুর মধ্যে দিয়ে তোমাকে তোমার থেকে বিচ্ছিন্ন করে আবার তার সাথে পুনরুথান করবেন ।” ছ) তাওয়াজ্জুহ (প্রবণতা) আল্লাহর ডাক ছাড়া আর সমস্ত আকর্ষণীয় ইহজাগতিক ডাককে অগ্রাহ্য করাই হল তাওয়াজ্জুহ। এই স্তরের উপলব্ধিই হল মৃত্যু । একজন ধার্মিক ব্যক্তির বাস্তবতা হল, তার কোন ইহজাগতিক আকাঙ্খা ও বন্ধু থাকে না। এবং আল্লাহর নৈকট্যলাভ ছাড়া আর কোন লক্ষ্য থাকে না। এমনকি স্বল্প সময়ের জন্যও সে তার অস্তিত্ব সম্পর্কে অসচেতন থাকতে পারবে না। যখন মৃত্যু আসবে তখন খুব অনিচ্ছার সাথে আল্লাহ ছাড়া তার যাবতীয় জাগতিক সম্পর্কগুলো থেকে বিচ্ছিন করা হবে। সত্যিকারের সুখ হল, জীবিতাবস্থায়ই আল্লাহর কাছে সমর্পণ এবং আল্লাহর দিকে ফেরা এবং তার ইচ্ছানুযায়ী চলা । জ) সবর (ধৈর্য্য) সবর হল বাহ্যিক গুণাবলীর মধ্যে ভারসাম্য পরিবর্তন না করে অনাকাভিখিত এবং কষ্টকর ঘটনাবলীর ধৈর্যের সাথে মোকাবিলা করে আল্লাহর কাছে নিজেকে সমর্পন করা। মৃত্যু মানুষ্যকে সমস্ত জাগতিক মোহ থেকে বিচ্ছিন্ন করে; আর কবর হল তার বাধ্যতামূলক জায়গা । ধৈর্যের দরকার হয় এমন বিপর্যয়ের সময় কবর । কিছু নৈতিক গুণাবলী ব্যবহার করার প্রয়োজন দেখা দেয়। যেমন- ক্ষমাশীলতা, নম্রতা, জদ্রতা, বিনয়, শুদ্ধতা, সন্তুষ্টি, সমবেদনা, করুণা, দয়া এবং সহ্যশক্তি। যে সমস্ত জিনিষ আল্লাহর বিধান থেকে মানুষকে ৭২] দূরে সরিয়ে রাখে সেসব ব্যাপারে আমাদের ধের্য্যশীল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ । কুরআন ০৬৫০

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।