The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

মৃত্যুর প্র্থনা 7-৬৪০৪৯ তথাপি কিছু কিছু লোক সত্যিকারার্থেই বিচ্ছিন্নতা পূর্ণভাবে চর্চা করে থাকেন । তারা সংখ্যায় অল্প হওয়ায় সামাজিক জীবনে কোন বিঘ্ন ঘটেনা। সাধারণ অর্থে, ধমীয়ি চর্চায় নির্জনতা মানে হল, সামাজিক জীবন থেকে নিজেকে প্রত্যাহার করা নয়; মানুষের মধ্যে থেকেও নিজেকে আল্লাহর জন্য বিচ্ছিন করতে পারাই হল প্রকৃত নির্জনতা । অন্যকথায়, জনাকীর্ণতার মধ্যেও একা হয়ে আল্লাহর সাথে থাকা । জাগতিক বিষয়গুলোকে পেছনে ফেলে কবরের মধ্যে শায়িত হওয়ার আগে এশ্বরিক বহিঃপ্রকাশের মধ্যে আল্লাহর সাথে থাকা । স্বেচ্ছায় আল্লাহর সাথে বাস করা; অন্যদিকে মৃত্যু হল নিজের ইচ্ছাধীন নয় এমন একটি বিচ্ছিন্নতা । চ) জিকির মাহাব্বতই হলো, ইলাহী ভাবোচ্ছাস বহিঃপ্রকাশের ভিত্তি । হৃদয় এবং মস্তিস্ক দ্বারা যত বেশি জিকির করা যাবে ততবেশী মাহাব্বত অর্জন করা সম্ভব৷ শুধুমাত্র প্রেমাস্পদকে স্মরণ করার মাধ্যমেই হৃদয় এবং মস্তিষ্কে প্রেমের শিকড় গভীরে প্রোথিত হয়। যত বেশি করে আমরা আল্লাহকে ডাকবো তত বেশি তাকে আমরা ভালবাসতে পারবো । ইলাহী ভাবোচ্ছাস অর্জনের উৎস হিসেবে আল্লাহর নাম, আল্লাহর সবগুলো গুণবাচক নামের মধ্যে আল্লাহ সবচে' কার্যকরী শক্তি বহন করে। এর শক্তি এত বেশী যে, ইসতিগফারের সময় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ নামটি বার বার জপ করার জন্য আল্লাহপ্রেমীদের পরামর্শ দেয়া হয়। আল্লাহর যে কোন একটি নামের সংখ্যা এবং তার গুণের শক্তির উপর নির্ভর করে সেই নামে তাকে স্মরণ করতে পারলে তা আল্লাহর প্রেমে আরও গভীরভাবে মশগুল হতে সহায়ক হবে । অন্যকথায়, যত বেশি জিকির করা যাবে তত বেশি তা একাগ্র হবে এবং তত বেশি ইলাহী বহিঃপ্রকাশকে উপলব্ধি করা যাবে । জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণ যতই হৃদয়ে পৌছাবে ততই উম্মত হিসেবে বিশ্বাসী প্রকাশ পূর্ণাঙ্গতার কাছাকাছি পৌছে যাবে । পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে, “আল্লাহকে স্মরণের মাধ্যমে হৃদয় তুষ্টি লাভ করে।” রোশ্দ, ১৩:২৮) যদি হৃদয় লাফজা-ই জালাল আত্মস্থ করতে না পারে তবে মানুষ বন্তগত ধন-সম্পদ এবং কামাসক্ত আকাঙ্খার মধ্যে বন্দী হয়ে যায়। কুরআনের আরেকটি আয়াতে বলা হয়েছে, “তুমি কি এমন কাউকে দেখোনি যে আল্লাহকে চায় তার নিজস্ব প্রগাঢ় আবেগের জন্য? তুমি কি তার জন্য সমস্ত ইহজাগতিক সম্পর্ক পরিত্যাগ করতে পার?” (ফুরকান, ২৫:৪৩) নৈতিকতা, ভাল কাজ এবং আধ্যাত্মিক আচরণসমূহ, যেগুলো হৃদয়ে পুথিত হয় সেগুলোই আধ্যাত্মিকতায় পরিপূর্ণ । মানুষ সবচে" সুন্দর প্রাণী হওয়ার বৈশিষ্ট্য লাভ করেছে। ৭১] ০9৬৫০

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।