০৬৫০ *৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা করার একমাত্র ষধ হল পরিতৃপ্তির মানসিকতা অর্জন করা । আর স্বগীয়ি রত্রভাগ্তারই হৃদয়ে এমন পরিতৃপ্তি এনে দেয় যার কোন শেষ নেই । একটি হাদীসে নবীজির এই বাণীটি উল্লেখ করা হয়েছে, “পরিতৃপ্তি এমন একটি রত্ন ভাণ্ডার যা কখনো নিঃশেষিত হয় না।” সুতরাং যে ব্যক্তি তার জন্য আল্লাহ যতটুকু বরাদ্দ করেছেন ততটুকু নিয়েই পরিতৃপ্ত এবং সন্তুষ্ট থাকবে সেই সত্যিকার ধনী বলে বিবেচিত হবে । কানাআত আরেকটি অর্থ হল, অন্য যদি বেশী পায় তা নিয়ে হিংসাবোধ না করা । সমৃদ্ধ হৃদয় হওয়ার আনন্দকে উপভোগ করতে হলে তাকে পরিতৃপ্তির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইলাহী বন্টন দ্বারা রিজিক পূর্ব নির্ধারিত হয় এটাই বিশ্বাসের সূত্র । এই সূত্রটি বিবেচনায় রাখলে স্বভাবতই অন্ধ উচ্চাকাঙ্খা এবং লোভ-লালসা শুধু যে কুৎসি তাই নয়, অযৌক্তিকই মনে হবে । তথাপি কিছু কিছু মানুষ ধনী হওয়ার অন্ধ উচ্চাকাঙ্খা ছাড়তে পারে না; যদিও তারা জানে যে, যারা মুনাফা করে এবং যারা ভোক্তা তারা সাধারণত আলাদা আলাদা মানুষ । এ ধরনের মুনাফালোভীরা চরম অহংকারে আক্রান্ত । তাদের কাছে, ধন-সম্পদ মানে তাদের নিজেদের এবং একই সাথে অন্যদের ক্ষমতায়ন । বেশীর ভাগ সময় তারা হিংসুক মানুষদের কাছ থেকে যে মুগ্ধতা এবং মনোযোগ পায় তাতে তারা খুব খুশী হয়। পরিতৃপ্তি একমাত্র এশ্বরিক উঁষধ যা এই সব অসুস্থ্যতা সারিয়ে তুলতে পারে । বিশাল সম্পদের অধিকারীরা যেসব বিপর্যয়ের শিকার হয় তা থেকে রক্ষা পাওয়ার একটাই সম্ভাব্য উপায় রয়েছে যে, তাকে পরিতৃপ্তির শক্তি অর্জন করতে হবে । পরিতৃত্তি শুধু ধন সম্পদের সাথে সম্পর্কায়িত নয়; ধন সম্পদের থেকে পাওয়া মুক্তির কারণে উদ্ভুত মনোযোগ এবং মুগ্ধতাও একধরণের পরিতৃপ্তি। একজন ব্যক্তির এটা উপলব্ধি করা জরুরী যে, ধন সম্পদের মালিক আল্লাহ । মানুষ এর রক্ষক মাত্র । খলিফা আলী রা. এমন লোকদের উদ্দেশ্যে বলেছেন, “বেশীর ভাগ মানুষই ধন সম্পদের পাহাড় গড়ে তোলে । এতে করে তাদের উত্তরাধিকারীরা সেই সম্পদের ভাগ নিয়ে মারামারি করে ।” উ) বিচ্ছিন্নতা বা নির্জনতা তাসাউফ চর্চায় আধ্যাত্মিকতার সবচে উচ্চ স্তরে পৌছানোর জন্য নির্জনতা প্রয়োজনীয় । প্রকৃতপক্ষে নির্জনতা মানে সব সামাজিক উঠাবসা বাদ দেয়া নয়। সাধারণ মানুষের জন্য ভীড়ের মধ্যে থেকেও নিজেকে বিচ্ছিন্ন করতে পারার মাধ্যমেই নির্জনতা অর্জন করা সম্ভব । অর্থাৎ জাগতিক বিষয়াবলী থেকে নিজের মনকে বিচ্ছিন্নতা করা, যা একজন ব্যক্তিকে আল্লাহর দিকে পরিচালিত করে ।
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।