০9৬৫০ *৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা প্রবণাতা মানুষকে আল্লাহর নৈকট্য লাভে বাধা দেয় । যদি মানুষ নিজের আত্মবিশ্লেষণ করতো তাহলে পাপের এই বিশাল ভার তার চিহৃকে বিক্ষিপ্ত করতো । তার হৃদয়ে মূল্যবোধের অনুভূতি জাগ্রত হত এবং অনুতাপ ও দুঃখের অশ্রু বিসর্জন দিয়ে সে আল্লাহর মধ্যেই শান্তি খুঁজত। এই অনুতাপ এবং দুঃখই হল, তওবাহ। যার আক্ষরিক অর্থ হল, অনৈচ্ছিক মৃত্যু আসার আগেই স্বেচ্ছায় মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। অন্যকথায় তওবাহ অর্থ হল, পরিতাপের অনুভূতি নিয়ে আল্লাহ এবং মানুষের মধ্যেকার বাধা দূর করা । আল্লাহর কাছে পুনরায় প্রত্যাবর্তন করার জন্য প্রথম পদক্ষেপ হল তওবাহ। কেননা পাপ হল এক ধরণের প্রতিবন্ধকতা যা হৃদয়ের সংবেদনশীলতাকে নষ্ট করে। এই পর্যায়টা অনেকটা একটি মলিন আয়নায় মেঘাচ্ছন প্রতিচ্ছবির মত। এই মলিন আয়নায় নিজের প্রতিফলন দেখতে হলে একটি পরিচ্ছন্ন কাপড় দিয়ে তা পরিস্কার করা দরকার । ঠিক একইভাবে পুনরায় আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তওবাহ করার মাধ্যমে পাপ ধুয়ে যায়। কেননা পাপ হৃদয়ের ময়লা আচ্ছাদন । যা সত্যকে উপলব্ধি করতে দেয় না। সে কারণে আল্লাহকে কাছে পাওয়ার জন্য যে সমস্ত পথ আছে তার মধ্যে প্রথম এবং অন্যতম হল আল্লাহর কাছে ক্ষমা বা ইসতিগফার করা। এটা অনেকটা একতৃবাদের ঘোষণার “লা” এর মত একটি নিগৃঢ় স্তবক। কালেমায়ে তওহীদে আছে “লা ইলাহা ইলাল্লাহ”। যার অর্থ “আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই।” অন্যকথায় প্রথম যা দরকার তা হল সমস্ত নেতিবাচক প্রবণতার অপসারণ এবং সত্যিকারের লক্ষ্য অর্জনের জন্য একটা উপযোগী ভিত্তি তৈরী করা। অতএব প্রার্থনায় একাগ্রতা আনার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করা একটি প্রথম শর্ত। রুমী বলেন, “ভেজা মাটিতে যেমন ফুল ফোঁটে তেমনি অনুতপ্ত হৃদয় এবং অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তা মঞ্জুর হয় ।” খ) যুদ (দুনিয়া বিমুখতা) জাগতিক বিলাসিতা, ভোগ, সম্পত্তি এবং পদমর্যাদার মুঠো থেকে হৃদয়কে মুক্ত রাখার অর্থই হল “যুদ' ৷ আসলে মৃত্যু মুহূর্তের মধ্যেই এসব কিছু মুছে দেয়। “যুদ'-এর সারকথা হল, অনৈচ্ছিক মৃত্যু আসার আগেই স্বেচ্ছায় জীবন এবং সম্পদের মায়া ত্যাগ করা । জন্ম এবং মৃত্যুর মত দুইটি গুরুতৃই বাস্তবতার মধ্যে মানুষ অলীক পৃথিবী থেকে পালাতে পারে না। আবার বাস্তবতার জগতেও সে পৌছাতে পারে না যদি না ইহকাল এবং পরকাল সম্পর্কে সত্যিকারের উপলব্ধি তার মনে না আসে । আর এটা সম্ভব নিজের আচরণ অনুযায়ী পরিবর্তিত করে। একজন প্রজ্ঞাবান এই পৃথিবীকে আল্লাহর গোপন রহস্য জানার পাঠশালা
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।