অসুস্থ প্রতিবেশীর আচরণ সম্পর্কে বধির লোকটির ব্যাখ্যা এবং তার অজ্ঞ উপলব্ধি থেকে নিসৃত কথা-বার্তা আমাদের আজকালকার মানুষের বধিরত্ের কথা মনে করিয়ে দেয় । আজকালকার বধিরদের আচরণ মাদ্রাসাগুলো এবং কুরআন শিক্ষা বন্ধ করার প্রতিযোগিতায় নেমেছে। এছাড়া আপাতঃ যুক্তিগ্রাহ্য অন্য কোন কারণ নেই। ইদানীংকালে বিভিন্ন দেশে মাদ্রাসা শিক্ষার সরকারীভাবে বন্ধ ঘোষণা এবং নতুন বিধিমালার কারণে কুরআন শিক্ষা করা খুবি কঠিন হয়ে দাড়িয়েছে। অজ্ঞ প্রশাসকের আচরণ, যারা এই নতুন বিধিমালার বিপক্ষে প্রতিবাদ করেছিল তাদের প্রতিবাদগ্ডলো অগ্রাহ্য করার বধিরতা অজ্ঞানতার একটি প্রকৃষ্ট উদাহরণ । যারা অসচেতনভাবে এই পৃথিবীর সুবিধাদি দ্বারা লাভবান হয় তারা আসলে সাময়িক সুখী হবার চেষ্টা করে। তারা এই পৃথিবীটাকেই জান্নাত মনে করে । কিন্তু এটা চরম একটা সত্যি কথা যে, যারা এই এশ্বরিক সৌন্দর্ধ্যকে লুটে-পুটে খায় তাদের পরকালে এর জন্য কঠোর মূল্য পরিশোধ করতে হবে । পার্থিব বিষয়াবলী এবং এর অফুরন্ত উদারতার প্রতি মানব প্রকৃতির অন্ধ লোভ অর্থাৎ অজ্ঞানতাকে রূমী নিয়লিখিতভাবে বর্ণনা করেছেন, “যখন তুমি এই পৃথিবীর সুস্বাদু সব খাবার খাও এবং পান কর তা যেন অনেকটা স্বপ্নের ঘোরে খাওয়া এবং পান করার মত মনে হয়। যখন এ ঘুম ভাঙ্গবে তুমি আবার ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হবে তখন তোমার এই বোধ আসবে। স্বপ্নে যে খাবার তুমি আত্মসাৎ করেছ তা কোন কাজে আসবে না। পৃথিবীটা আসলে অলীক বা মায়া । পৃথিবী এবং এর আনুকুল্য অনেকটা যেন স্বপ্নে কোন কিছু চাওয়ার মত। স্বপ্নেই তা মঞ্জ্রর হওয়ার মত । যখন তার ঘুম ভাঙ্গে, স্বপ্নে পাওয়া কোন আনুকুল্যের চিহৃই তখন আর থাকে না। এই পৃথিবী অনেকটা স্বপ্নে পাওয়া আনন্দ লাভের মত ।” আল্লাহ কুরআনে বিবৃত করেছেন, “তোমরা কি দেখতে পাওনি এ ধরণের মানুষ তার নিজন্ব অসার আকাত্খাকেই ঈশ্বর বলে মান্য করে?” জোসিয়া, ৪৫:২৩) একবার ইউনুস আ. জিবরাইল আ.-কে জিজ্ঞেস করেছিলেন, “আপনি কি এমন কোন মানুষের কথা আমাকে বলতে পারেন যে সবচেয়ে বেশী আল্লাহর প্রার্থনা করে?” জিবরাইল আ. তাকে কুষ্ঠ রোগে আক্রান্ত একজন লোককে দেখালেন । সে তার হাত- পা এবং চোখ দুটো এই রোগে হারিয়েছে। লোকটি বলছে, “হে আল্লাহ! এই হাত এবং পা দুটির মাধ্যমে যা পাওয়া গেছে সেটা আপনি ছাড়া আর কেউ দেয় নি। যাযা থেকে রক্ষা পেয়েছি তা আপনিই করেছেন। হে আমার রব! আপনি শুধু একটি আকাঙ্খাই আমার মনে রেখে দিয়েছেন। সেটি ছিলো, আপনার কাছে পৌছানো ।” একবার আল্লাহর জন্য হৎস্পন্দন হলে নিয়ত এবং আচরণ আগের চাইতে পাল্টে যায়। সুতরাং অজ্ঞানতা থেকে বাচার জন্য আমাদের হৃদয়কে পবিত্র করা এবং অহংকারকে ৬৫] ২9৬৫০
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।