The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

*»দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা যদিও এই গর্দভ লোকটির সাক্ষাৎটি ক্ষতিকারক ছিল তথাপি সে ভুলক্রমে ভাবল যে, এটা খুব লাভজনক হয়েছে। অসুস্থ লোকটি তার প্রতিবেশী সম্পর্কে কর্কশ সব শব্দ উচ্চারঃণ করতে লাগল, “এখন আমি বুঝেছি, আমাদের তথাকথিত প্রতিবেশী আসলে আমাদের প্রকৃত শত্র! কি দুর্ভাগ্য যে আমি তা আগে জানতে পারিনি!” প্রতিবেশীকে অভিশাপ দিতে দিতে সে বলল, “মানুষ অসুস্থ মানষকে আল্লাহর ওয়ানস্তেই তাকে সমবেদনা জানাতে দেখতে আসে । অথচ এই লোকটি আল্লাহর ওয়াস্তে নয় বরং মানুষকে তার নিজের সম্পর্কে ভাল ধারণা দেবার জন্যই এসেছিল । আমার ভাল-মন্দ খোজ নেবার জন্য তো নয়ই, যেন আমার প্রতিপক্ষ হয়ে আমাকে আক্রমণাত্মক কথা বলে একজন অসুস্থ মানুষের থেকে প্রতিশোধ নিতে এসেছিল । তার শক্রকে এমন দরিদ্র এবং দুর্বল অবস্থায় দেখে সে যেন তার মন্দ তাকে কোন রকম আঘাতই করিনি ।” মওলানা রূমী এভাবে গল্পটির ব্যাখ্যা করেছেন, “বধির লোকটি কাউকে খুশী করার অভিপ্রায়ে তাকে আঘাত করেছে। কল্পিত শব্দাবলী দিয়ে তার প্রতিবেশীর হৃদয়ে ক্রোধের আগুন জ্বালিয়ে দিয়েছে । তার প্রতিবেশী অসুস্থ বন্ধুকে লৌকিকতার আশ্রয় নিয়ে সাক্ষাত করার কারণে সে এমন একটা পাপ কাজ করেছে। কারণ তার কথাবার্তায় তাদের প্রতিবেশীসুলভ সম্পর্ক এবং বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে। অপরদিকে অসুস্থ লোকটি তার ক্রোধের কারণে ধৈর্য্য না দেখাতে পারার জন্য পরাজিত হয়েছে । এরকম আচরণের জন্য সে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে। সে বধির প্রতিবেশীর নিয়তটা বোঝার চেষ্টা করেনি। পক্ষান্তরে বধির লোকটিও তার প্রতি কোন সদিচ্ছা প্রদর্শন করেনি ।” এই রকম পরিস্থিতির শিকার হয় বহু লোক । তারা প্রার্থনা করে কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী তাদের আচরণ নিয়ন্ত্রিত হয় না। তারা শুধু নিজেদের স্বার্থ অনুযায়ী আচরণ করে। আল্লাহর উপাসনা করে তারা শুধু স্বর্গই লাভ করতে চায়। কেননা সেই উপাসনা অহংকার মিশ্রিত থাকে । তাদের উপাসনা দ্বারা শুধু তাদের পাপকেই ঢাকতে চায় এবং অন্যকে আল- শাহর সাথে শরীক করে। অথচ আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো উপাসনা করা একটা গুরুতর পাপ। তাদের প্রার্থনা ভণ্তামীতে পূর্ণ থাকে; যদিও বাইরে থেকে খাটি মনে হয়। আর এই ভগ্তামীতে হৃদয়ে ময়লা জমে যায়। এই পর্যায়ে এই ময়লা আল্লাহর সাথে কাউকে শরিক করার দিকে নিয়ে যায়। এক ফৌটা নোংরা পানি যেমন পুরো পানির মিষ্টি স্বাদকে নষ্ট করে ফেলে ঠিক তেমনি টি একজন অসুস্থ, অজ্ঞ হৃদয়ের প্রার্থনার ক্ষেত্রেও ঘটে থাকে।” ০৬৫০

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।