The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তারপর আমি বলবো, “আশা করি ওগুলো আপনি উপভোগ করেছেন ।” তারপর জিজ্ঞেস করবো: “কোন ডাক্তার আপনার চিকিৎসা করছেন? সে হয়তো বলবে: “অমুক ... অমুক" “আপনি খুব সৌভাগ্যবান। খুব ভাল করেছেন এ ডাক্তারকে ডেকে । উনি থাকলে আর কোন চিন্তা নেই।” অতঃপর বেচারা বধির পরিকল্পিত পুরো সংলাপটি প্রশ্ন এবং উত্তর আকারে মনে মনে সাজিয়ে প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করতে গেল। পথমে পূর্বপরিকল্পনা অনুযায়ী সে জিজ্ঞেস করলল, “কেমন আছেন? খুব ব্যথায় কাতর প্রতিবেশীটি গোঙাতে গোঙাতে বলল, “আমার অবস্থা খুব খারাপ । মনে হচ্ছে আমি মারা যাবো ।” কিন্তু উত্তরটা বধির লোকটি শুনতে পেল না; না বুঝেই সে সাথে সাথে বলে উঠল: “পরম করুণাময়ের হাজার শুকরিয়া!” অসুস্থ্য লোকটি এই উত্তর শুনে খুব আহত হল এবং খুব বিরক্তও হল। সে প্রতিবেশীর মনোভঙ্গীটা ঠিক বুঝতে পারল না। সে মনে মনে ভাবল: “আমার প্রতিবেশী আমার মৃত্যু চায়!” বধির লোকটি তার দ্বিতীয় প্রশ্নটি অসতর্কভাবেই করল, “আপনি কি খেয়েছেন আজঃ?” তখন বধির লোকটি বলল: “আশী করি আপনি তা উপভোগ করেছেন!” অসুস্থ্য লোকটি আরো রেগে গেল। আসলে সে খুব ধৈর্যশীল মানুষ ছিল না। রপর বধির লোকটি আবার বলল, “কোন ডাক্তারকে দেখাবেন বলে ঠিক করেছেন?” অসুস্থ্য লোকটি ভীষণ রেগে গিয়ে চিৎকার করে উঠল: “কাকে দিয়ে চিকিৎসা করাবো বলে আপনি মনে করেন? নিশ্চয়ই মৃত্যুর ফেরেশতাকে দিয়ে? কিন্তু স্বভাবত:ই বধির লোকটি তার প্রতিবেশীর কথা শুনতে পেল না এবং তার মনোভাব বোঝার পরিবর্তে সে উত্তর দিল: “আপনি খুবই সৌভাগ্যবান। এই ডাক্তার যার চিকিৎসাই করেন সেই সুস্থ হয়ে ওঠে। আপনার খুশী হওয়া উচিত, যদি তিনি আসেন ।” কর্তব্যটটা শেষ হওয়ায় বেশ সন্তুষ্টি নিয়ে বধির প্রতিবেশীর বাসা ত্যাগ করল । সে বাসা থেকে চলে যেতে যেতে মনে মনে ভাবল, “আমার ভাগ্য ভাল যে, আমি প্রতিবেশীর সাথে দেখা করতে পেরেছি। আমার সম্পর্কে সবার ধারণাকে ও আমার সুনামকে সুরক্ষিত করতে পেরেছি। একই সাথে সেই দূর্ভাগ্যকে কিছুক্ষণের জন্য সুখী করতে পেরেছি।” ৫ ০9৬৫০

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।