The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০9৬৫০ ২গল$ল৬১ আল্লাহপ্রেমের গোপন কথা যেমন তার ধাতব বর্ম দ্বারা আচ্ছাদিত থাকে ঠিক তেমনি একজন অজ্ঞ মানুষের সব ইন্দ্রীয় অজ্ঞানতার দ্বারা আচ্ছাদিত থাকে । সে বাস্তবতা সম্পর্কে এবং সকল এশ্বরিক ব্যাপারে বধির থাকে । এ ধরণের লোকদের আল্লাহ বলেছেন, “বোবা, বধির এবং অন্ধ...” (বাকারা, ২:১৮) মওলানা রূমী একটা মজার গল্প বলেছেন একজন বধির অজ্ঞ লোকের এবং একজন অসুস্থ লোক সম্পর্কে, অজ্ঞ লোকটি তার প্রতিবেশী অসুস্থ লোকটিকে দেখতে যায়। কিন্তু নিয়ত ভাল ছিল না। লোক দেখানো ভান ছিল সেটা । অসুস্থ লোকটিও অজ্ঞানতার অন্ধকারে ভূগছিল। সেও তার প্রতিবেশীর একটি ভুলের জন্য তাকে কোন রকম সন্দেহাবাদ না রেখে অভিযুক্ত করেছিল। গল্প এরকম, “একদিন বধির লোকটির একজন বিচক্ষণ বন্ধু তাকে বলল, “তোমার প্রতিবেশী অসুস্থ্য । তুমি কি তা জান?” একথা শুনে বধির এবং অজ্ঞ লোকটি মনে মনে হিসাব কষতে লাগল কিভাবে তার প্রতিবেশীর সাথে দেখা করবে । প্রথমে সে ভাবল, “যদি আমি সেই প্রতিবেশীর সাথে দেখা করি, তাহলে আমি আমার বধির কান নিয়ে কিভাবে তার কথা বুঝতে পারবো?” তারপর সে ভাবল, “অসুস্থ লোকেরা কথাও বলে বেশ আস্তে । তাহলে তো আমি তার একটি কথাও বুঝতে পারবো না।” যাইহোক, তবু সে অসুস্থ লোকটিকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে আবারো মনে করল, “প্রতিবেশী হওয়ার সুবাদে তাকে দেখতে না গিয়ে উপায় নেই। অন্যথায় সবাই আমাকে অভিযুক্ত করবে প্রতিবেশী অসুস্ততায় তার সাথে সাক্ষাৎ না করার জন্য । আর একারণে সবাই আমাকে অসম্মানও করবে ।” তারপর মনে মনে সে একটা পরিকল্পনা করল, তার সাথে সাক্ষাৎকালে আমি তার ঠোটের নড়াচড়া দিয়ে বোঝার চেষ্টা করবো সে কি বলছে । আমি তাকে বুঝতে দেবো না যে আমি কানে শুনতে পাই না। সে তার শারিরীক অসুস্থ্যতার কারণেই বুঝতে পারবে না যে, আমি বধির ।” প্রথমে আমি বলব,“কেমন আছেন?” হয়তো সে উত্তর দেবে, “ভাল আছি।” তারপর আমি বলবো, “সকল প্রশংসা আল্লাহর |” তারপর আমি জিজ্ঞেস করবো, “আজ আপনি কি খেয়েছেন?” সে সম্ভবত বলবে, “আমি স্যুপ ও ফলের রস খেয়েছি।”

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।