নিজেদের সত্যিকার প্রকৃতি অনুযায়ী জীবন যাপন করলেই পৃথিবীর প্রতিটি প্রাণী সুখ কি তা উপলব্ধি করতে পারবে । মানুষ আল্লাহর সৃষ্ট সব প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ; তারা নিজেদের সত্যিকারের প্রকৃতি উপলব্ধি এবং আল্লাহর ইচ্ছানুযায়ী নিজেদের জীবন সাজিয়েই শুধুমাত্র সমৃদ্ধি অর্জন করতে পারে । যে জীবন আল্লাহ থেকে দূরে, যে নিজেকে না জানে এবং নিজের সত্তাকে না বোঝে, সে জীবন দুর্শাগ্রস্ত একটি জীবন। কোন ব্যক্তি এরকম জীবন-যাপন করলে তাকে অজ্ঞ বলা হয়। অন্যকথায় মূর্খ বা গাপিল বলা যেতে পারে । নিজের প্রকৃতি তার অবস্থান এবং তার জীবন ও মৃত্যুর প্রজ্ঞা এবং উদ্দেশ্য সম্পর্কে অসচেতন থাকাটা একজন মানুষের মতি বিভ্রম ছাড়া আর কিছুই নয় । এমন কোন বুদ্ধিমান মানুষ খুজে পাওয়া মুশকিল যে সত্যিকার প্রজ্ঞার অধিকারী অথচ অদৃশ্য একটি জগৎ ফেলে এই প্রথিবীতে আসার রহস্য এবং পরীক্ষ শেষ হওয়ার পর দুনিয়া থেকে বিদায়ের কারণ জানতে উৎসুক নয়। মানবতা জীবন এবং মৃত্যুর সত্যিকার অর্থ বুঝতে হলে তা অজ্ঞানতা পরিহার করেই অর্জন সম্ভব৷ আরো বলা যায়, গভীর যুক্তিবোধ এবং আধ্যাত্বিকভাবে উন্নত হৃদয়ের মাধ্যমে এসব বুঝা সম্ভব । মানুষের সাধারণ প্রবণতা হল- অবহেলা, লালসা, ওদ্ধ্যতা, উচ্চাকাঙ্খা, হিংসা, সীমালংঘন বা অপচয় এবং ক্রোধের মত এমন বিষয়গুলোর মাধ্যমে অজ্ঞতার বিধ্বংসীমূলক বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে । এই ধরণের প্রবণতায় আসক্ত হয়ে সেগুলোর ঘূর্ণাবর্তে ডুবে যাওয়াটা সবচেয়ে বড় পথভ্রষ্টতা। এই বিভ্রমের কারণেই এবং মানুষের অহংবোধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জন্যই তারা পাপ করে। সেই পাপ বাস্তবতা সম্পর্কে সচেতন হওয়ার পথে প্রতিবন্ধক হয়ে ওঠে । তারা একজন মানুষের সম্মানকে বিনষ্ট করে। মননকে অন্ধকারাচ্ছনন করে এবং স্রষ্টাকে অগ্রাহ্য করে। এ ধরণের মানুষদের উদ্দেশ্যে কুরআনে বলা হয়েছে, “ধিক তাদেরকে, যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করে না!” জুমার, ৩৯:২২) প্রকৃতপক্ষে কোন হৃদয়ে নৈতিকতাবোধ দূর্বল হয়ে পড়লে আধ্যাত্মিক গভীরতা এবং সত্যিকারের উপলদ্ধিও দ্রুত দূর্বল হয়ে পড়ে । এ ধরণের লোক “ইসতিকামাহ" বা চারিত্রিক খজুতাও হারিয়ে ফেলে । সে পাপে নিমজ্জিত হয়ে পড়ে । তার নিজস্ব ক্রটিগুলোও তখন সে চিহ্নিত করতে পারে না। অহংকারের দ্বারা প্রভাবিত হয়ে আজও মানুষ কি ক্ষতি করছে সে ব্যাপারা লক্ষ্যই করতে পারে না। কেননা তখন তারা বাস্তবতা নির্ণয়ে অন্ধ এবং বধির হয়ে যায়। যখন কারো হাতের আঙ্গুল আহত হয় সেটা নিয়ে সে খেতে অস্বাচ্ছন্দ্যবোধ করে না। অথচ তার সাথে একই টেবিলে বসা অন্যান্যরা তার আহত আঙ্গুল দেখে বিরক্ত বোধ করে । একইভাবে আজও লোকেরা কি ক্ষতি অন্যদের করছে সে সম্পর্কে সচেতন থাকে না। একজন সৈনিক ০9৬৫০
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।