The Secret in the Love for God
/ 162
📝 Text 📖 PDF

০৬৫০ একদিন এক লোক পায়ে হেটে বিশাল মরুভূমি অতিক্রম করছিল । সহসাই একটি হিংস্র জন্ত তার সামনে উপস্থিত হল । সে প্রাণের ভয়ে দৌড়াতে শুরু করল । কিন্তু তার মনে হল যত জোরেই সে দৌড় দিক না কেন বন্য জন্তটি তাকে ঠিক ধরে ফেলবে । আর কিছু চিন্তা না করে সে একটা কুয়োর ভিতর ঝাঁপ দিল । কুয়োর গভীরে পড়তে পড়তে সে কুয়োর দেয়াল ফুঁড়ে বেরিয়ে আসা একটা গাছের ডাল প্রাণ ভয়ে আকড়ে ধরল । কুয়ার তলদেশে অনেকগুলো সাপ কিলবিল করছে তাকে গিলে ফেলার জন্য ৷ তারপর সে সাদা এবং কালো রঙের দুইটা ঈদুর দেখতে পেল । তারা গাছের গোড়া কামড়ে কামড়ে শিকড় কেটে ফেলছে । ভয়ের চোটে তার জ্ঞান হারাবার উপক্রম হল । ঠিক পরের মুহূর্তেই কুয়োর দেয়ালে একটি মৌচাকও দেখতে পেল। তা দেখতে পেয়ে সে মনে মনে ভাবল, “চাকের মধুই খাওয়া যাক, আমি হয়তো এমন সুস্বাদু, খাদ্য খাওয়ার আর সুযোগ পাবো না।” বিপদাপন্ন লোকটি মধুতেই ডুবে গেল। ভূলে গেল তার করুণ অবস্থার কথা । সে যেন অনেকটা উট পাখীর মত যে বালিতে মুখ লুকিয়ে ভাবে যে সে নিজেকে লুকাতে পেরেছে । মধুর স্বাদে তার চোখ দুটি বুজে এল ৷ কুয়ার ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করার চাইতে সে মধুই বেশী উপভোগ করতে লাগল । অথচ ইতোমধ্যেই ইদুরগুলো ডালের গোড়াটা কেটে ফেলেছে । বেচারা কুয়োর তলদেশে নিপতিত এবং সাপদের খাদ্য হল। এই গল্পে বিপর্যয় এবং পার্থিব জীবনের প্রতিনিধিত করছে বন্য জন্তটি। সাপগুলো তার অশুভ বৈশিষ্টের প্রতীক । মধু জাগতিক লালসার আর সাদা কালো ইদুর দুটি কেটে যাওয়া দিন এবং রাতের প্রতীক । এবং বেচারা লোকটি আমদের মত লোকদের প্রতিনিধি । গাছের ডালটি একজনের পরিসমাপ্তি। পুরো গল্পটাই নীতিগর্ভ এক রূপকথা যা এই পৃথিবীর মানুষের অবস্থাকেই বুঝাচ্ছে। অর্থাৎ মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য দিয়ে । কিন্ত সে রক্ত-মাংসের অস্থায়ী আবেগ বা তাড়নার শিকার হয়ে তার দায়িতৃ কর্তব্য ভুলে যায়। এটা সেই ধরণের মানুষদের প্রতীকী একটি গল্প । মন্দ বৈশিষ্ট্যগুলো থেকে মুক্ত হওয়া এবং সময়কে উৎকৃষ্ট উপায়ে ব্যবহার করার মধ্যেই রয়েছে মানুষের সত্যিকারের মুক্তি। এ কারণেই মানুষের সৃষ্টি হয়েছে ও আত্মোপলন্ধি করার জন্য সময় দেয়া হয়েছে।

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.