একই সাথে ভীতি এবং আশাবাদ *০১৮৪৬০৯ “মৃত্যু তোমার কাছে আসার আগেই মৃত্যুকে স্মরণ কর ।” আমাদের মনকে ধৈর্য্য, সমর্পন, অধ্যবসায় এবং প্রার্থনা দিয়ে প্রশিক্ষিত করা উচিত। যাতে করে আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পন করে নির্মল প্রশান্তি অনুভব করার স্তরে পৌছাতে পারি । নিম্নলিখিত কুরআনের আয়াতে বলা হয়েছে, সিনাই পর্বত যখন ভূমিকম্পে নড়বড় করে উঠেছিল। তখন মুসা (আঃ) আল্লাহর আশ্রয় প্রার্থনা করছিলেন, যা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ন শিক্ষা । “এবং মুসা সন্তরজনকে মনোনীত করনে । যখন তারা ভয়ানক কম্পন দ্বারা আক্রান্ত হলো তখন তিনি প্রার্থনা করলেন, “হে আমার রব! যদি এই কম্পন আপনার ইচ্ছার হয়ে থাকে, আপনি তো অনেক আগেই ধ্বংস করতে পারতেন । আমাকে এবং তাদেরকে । আপনি কি আমাদের মধ্যে থাকা বোকাদের জন্য আমাদের ধ্বংস করতে চান? এটা আপনার পরীক্ষা ছাড়া আর কী! এর দ্বারা আপনি কাউকে কাউকে বিপদগামী এবং সঠিক পথ দেখাবেন । আপনি আমাদের রক্ষাকারী । অতএব আমাদের ক্ষমা করুন এবং আমরা আপনার করুণাপ্রার্থী। কেননা যারা ক্ষমা করতে জানে তাদের মধ্যে আপনিই শ্রেষ্ঠ ।” আ'রাফ, ৭”১৫৫) অতএব আমরা দেখেছি যে, নবীরাও পরীক্ষার বাইরে থাকনে না। তাদের সমর্পণ, প্রশংসা, ভীতি এবং আল্লাহর ভালবাসা পাবার আশায় তাদের মনকে ভয়ানক সব বিপর্যয় দ্বারা পরীক্ষা করা হয়েছে। অবশেষে তারা একই সাথে ভীতি এবং আশাবাদের একটা পর্যায় রক্ষা করে চলেছেন এবং আল্লাহর অনুমোদনপ্রাপ্ত কিছু নির্বাচিত মানুষের নেতা হয়ে গিয়েছেন। আমাদের প্রত্যেককে আল্লাহর অনুশাসন এবং নিরাপদ ও আপদকালীন সময়ে ভীতি এবং আশাবাদের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে চলা উচিত। হে আল্লাহ! মুসলিম উম্মাহগকে বিপর্যয়, নিদারুণ যন্ত্রনা এবং আপনার ক্রোধ থেকে রক্ষা করুন। আমাদের সেই সব সৌভাগ্যবান মানুষের সারিতে জায়গা করে দেন, যারা আপনার ক্ষোভের ভয় এবং আপনার করুণার আশাবাদের পর্যায়ে ধৈর্যধারণ করে আপনার এশ্বরিক আনুকল্য অর্জন করেছেন। নির্মল প্রশান্তি এবং প্রসন্নতা আমাদের হৃদয়ে এনে দেন। নিদারুন যন্ত্রণা এবং সমস্যার এই অন্ধকার সময়কে আশীর্বাদপুষ্ট এবং একটি সুখী সকালে রূপান্তরিত করুন। আমীন! ০9৬৫০
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।