The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ক্$ল»১ আল্লাহপ্রেমের গোপন কথা করে তারা পাপ কাজ থেকে বিরত থাকে ।” (েম, ৩০:৪১) পূর্বোল্লিখিত আয়াতে যে শাস্তির কথা বর্ণনা করা হয়েছে তা আংশিক । এর নিহিতার্থ হল, প্রধান শাস্তি অপেক্ষা করছে পরকালে । আরও বলা হয়েছে, এই শাস্তি একটা সাবধানবাণী মাত্র। সুতরাং প্রত্যেকের উচিত আগের চাইতে বেশী করে আল্লাহর আশ্রয় প্রার্থনা এবং তীর কাছে ক্ষমা ভিক্ষা করা । কেননা আল্লাহ বলেন, “যতক্ষণ তারা আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে থাকবে তিনি তাদের জন্য শাস্তি পাঠাবেন না। এমনকি তারা ক্ষমা ভিক্ষা করলেও তিনি আর তাদের শাস্তি দিবেন না।” (আনফাল ৮:৩৩) ক্ষমা চাওয়া ছাড়াও দুই রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহর করুণা ভিক্ষা এবং দয়ার কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি। যেমন আল্লাহ বলেছেন, “হে বিশ্বাসীগণ! ধৈর্য্য, অধ্যাবসায় এবং নামাজের মাধ্যমে তোমরা আমার সাহায্য প্রার্থনা কর । কেননা আল্লাহ তাদের সঙ্গেই থাকেন যারা ধৈর্যশীল এবং অধ্যবসায়ী ।” (বাকারা, ২:১৫) একবার নবীজি সা. বলেছিলেন, “যদি বিপর্যয়ের শিকার কোন মানুষকে কেউ সাহায্য এবং সান্তনা দেয় তবে আল্লাহ তাকে তারও দ্বিগুণ পুরস্কার দেবেন।” আমাদের মনে রাখা উচিত তাদের পরিবর্তে আমরাও এঁ অবস্থার শিকার হতে পারতাম এবং তারা আমাদের অবস্থায়ও থাকতে পারতো । সুতরাং আল্লাহর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ আমরা তাদের জন্য পরহিতকর হতে পারি। আমরা নিঃস্ব, আহত এবং দুঃখী মানুষদের যারা দুর্গত এলাকায় বাস করছে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি । এবং যত দ্রুত সম্ভব তাদের ব্যথা বেদনা প্রশমিত করতে পারি। আমাদের ভাল কাজের সংখ্যা বৃদ্ধি করার সুযোগ নেয়া উচিত। যেমন রূমী বলেছেন, “এ ধরনের ক্ষেত্রে আল্লাহর কাছে কাকুতি মিনতি কর। আল্লাহর কাছে কাদো এবং তার ংসা কর। তোমরা বেশী করে ভাল কাজ কর।” এক অর্থে আমরা এমন একটা জীবন যাপন করি যা আমাদের পরিয়ে দেয়া হয় উপহার হিসেবে । একটা ভয়ংকর বিপর্যয়ের পর পরই হাজার হাজার মানুষ মারা যায়। আমরা সৌভাগ্যবান মানুষ যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন জীবন লাভ করি। এবং সেই আমরা তখন ভাল কাজ করার জন্য আরও অতিরিক্ত সময় দিতে পারি । সে কারণে এই যুক্তি দেখানো আর খাটে না যে, “হে আমাদের প্রভূ! আমাদের পৃথিবীতে পাঠিয়ে দাও যাতে করে আমরা আপনার উপাসনায় নিজেদের জীবন নিবেদিত করতে পারি ।” এ ধরনের ভয়ংকর ঘটনা আমাদের বোধোদয় ঘটায়। এই সুযোগের সুবিধা নিয়ে আমাদের উচিত টে মৃত্যুর কথা না ভুলে গিয়ে নিজেদের জীবনকে পুনর্গঠিত করা এবং এই চেতনা নিয়ে বলা, ০9৬৫০

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।