একই সাথে ভীতি এবং আশাবাদ ০০৮৪০০৯ এভাবে প্রকাশ করবে । উদাহরণস্বরূপ পরিমাপ করে বলা হল রিখটার স্কেলে ৭.৪ মাত্রার না হয়ে ১১.৪ মাত্রার ভূ-কম্পন হবে । হসিলি কোবেতে সংঘটিত ভূমিকম্প এর একটি ভাল উদাহরণ । মানুষের ভবিষ্যত্বাণী অনুযায়ী তাদের বাড়ীঘর ভূমিকম্প সহ্য করতে পারে এমন শক্ত ভাবে নির্মাণ করা হল। তথাপি দুর্ভাগ্য বশতঃ ভূমিকম্পের সময় গ্যাস পাইপ ফেটে গেল এবং অকস্মাৎ আগুনের উদ্গীরন শুরু হল । দেখা গেল, সেই আগুনে ছয় হাজার মানুষ মারা গেছে। মাত্র বিশ সেকেন্ডের ভূমিকম্পে সব মানুষের বিশাল সম্পদ ধ্বংস করার জন্য যথেষ্ট । যে সম্পদ সঞ্চয় করতে বছরের পর বছর লেগে গেছে। যেহেতু আমরা আল্লাহর ভূত্য, আমরা ভবিষ্যৎ বিপর্যয়গুলোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রস্তুতি গ্রহণ করে বাধিত হবো । কিন্তু এটাও জেনে রাখা দরকার যে, এ ধরণের পদক্ষেপগুলো আমাদের নিয়তির বিপক্ষের নিবস্বতা নয়। পদক্ষেপপগ্তলো তখনই ইতিবাচক ফল দেয় যখন সেগুলো ইলাহী নিয়তির সমান্তরাল থাকে । এর বিপরীতধর্মী আচরণ সেই ধরনের আচরণ যা সামুদ গোত্র ও আদ গোত্রের মানুষদের প্রতি করেছে। “আদ' সম্প্রদায়ের ধ্বংসের কারণ, আল্লাহর ক্রোধ নয় বরং অন্য কিছু । এই অসতর্ক মূল্যায়ন সাসুদ সম্প্রদায় করেছিল। এর পেছনের কারণ সামুদ সম্প্রদায়ের সৃষ্টিকর্তার বিরুদ্ধে বিদ্বোহ। তারা বলেছিল, “আদ গোত্র ধ্বংসের কারণ, তারা শক্ত ইমারত নির্মাণ করার পরিবর্তে নরম মাটির উপরে তাদের ঘরবাড়ী নির্মাণ করেছে। আমরা আমাদের বাড়ীগুলো শক্ত পাথরের উপর তৈরী করেছি। অতএব আমরা কোন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হবো না।” প্রকৃতপক্ষেই, উঁচু জায়গায় পাথর কেটে কেটে তারা মজবুত ইমারত তৈরী করেছিল। এতদসতেও সামুদ সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে । কারণ তারা বিপথগামী হয়ে পড়েছিল। মাটির নীচে থেকে উিত ভয়ংকর শব্দে তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ নিয়লিখিত আয়াতে তা বর্ননা করেছেন এভাবে, “শক্তিশালী ঝড় বিপথগামীদের উপর চড়াও হয় এবং সকাল ছিল না, কখনো সমৃদ্ধি লাভ করেনি । মনে রেখ! সামুদরা তাদের প্রভু এবং প্রতি পালককে প্রত্যাখ্যান করেছিল । সামুদদের থেকে দূরে থাকো” হুদ, ১১:৬৭-৮৮) এটা স্বতঃসিদ্ধ যে, মজবুত ইমারত গড়লেই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে এই যুক্তি যথেষ্ট নয়। যে সমস্ত আচরণ যেমন- কুটতর্ক, অকৃতজ্ঞতা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ এবং পাপ আল্লাহকে ক্রোধান্বিত করে তোলে সেগুলোই আল্লাহকে তাঁর বান্দাদের শাস্ডি দিতে প্ররোচিত করে। জলে এবং স্থলে যখন নৈতিক শৃঙ্খলা লংঘিত হয় তখনই একের পর এক বিপর্যয় দেখা দেয়। এই বাস্তবতা কুরআনে বর্নিত হয়েছে, “জলে এবং ছলে ০9৬৫০
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।