The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

একই সাথে ভীতি এবং আশাবাদ ০০৮৪৯ তারপর মুসা আ. সিনাই পর্বতে পৌঁছালেন। তিনি আল্লাহর সাথে কথা বললেন, এবং সেই লোকের আর্জি পূরণ করার জন্য মিনতি করলেন । আল্লাহ তখন বললেন, আমি তার প্রার্থনার জবাব ইতিমধ্যেই দিয়ে ফেলেছি। ফেরার পথে মুসা আ. একথা তাকে জানাবার জন্য যে জায়গায় সেই লোকের সাথে দেখা হয়েছিল সেখানে থামলেন । কিন্ত তিনি দেখতে পেলেন বন্য জন্তরা তাকে মেরে ফেলেছে। এতে তিনি কিছুটা সংশয়পন্ন হলেন এবং বললেন, “হে আল্লাহ! এটা কি ধরনের গোপনীয়তা? তাহলে কিভাবে আপনি তার অনুরোধ গ্রহণ করেছেন?” আল্লাহ তাকে বললেন, “হে মুসা! এই বান্দা আমার কাছে একটি আধ্যাত্মিক পর্যায়ে পৌঁছানোর জন্য প্রার্থনা করেছিল । যে পর্যায়ে সে তার নিজের প্রচেষ্টা এবং কাজ দ্বারা পৌছাতে পারেনি । সে কারণে আমি তাকে এই শাস্তি দিয়েছি। এভাবেই আমি তাকে উন্নীত করেছি সেই পদমর্ষাদায় যা সে আমার কাছে প্রার্থনা করেছিল ।” একবার মুহাম্মাদ সা. বলেছিলেন, “যখনই আল্লাহ তার কোন বান্দাকে বিপদগ্রস্ত করেন তার অর্থ হয় তিনি তার পাপ মার্জনা করার জন্য বা তাকে উচ্চতর আধ্যাত্বিক পর্যায়ে উন্নীত করার জন্য তা করেছেন ।” মমুসনাদু আহমাদ) সুতরাং আল্লাহর বিশাল শক্তির প্রকাশকে একটা হতাশার বোধের দিকে নিয়ে যাওয়া উচিত নয়। ঠিক তেমনি আল্লাহর দয়াকে নিজের ভালতেের কারণে চরম আত্মবিশ্বাসের দিকে নিয়ে যাওয়াও ঠিক নয়। ইলাহী প্রাকৃতিক নিয়ম এবং বিপর্যয়গুলো যেমন- ভূমিকম্প, আগুন, যুদ্ধ, পেগ, খরা এবং অন্যদিকে আল্লাহর করুণা এবং আশীর্বাদসমূহ সংঘটিত হয় বান্দার আধ্যাত্মিক স্তর অনুযায়ী । যদি অধিকাংশ বান্দা সঠিক পথে থাকে তবে বৃষ্টি করুণাধারা এবং একটি আশীর্বাদ হয়ে আসে । এবং সেই পথ ধরে সুখ সমৃদ্ধি আসে। বেশীর ভাগ সম্প্রাদায়ই তাদের জাগতিক আকাঙ্খাগুলোর ব্যাপারে মোহাচ্ছন্ন থাকে । তখন বন্যা, খরা বা ভূমিকম্প অবশ্যন্ভাবী হয়ে ওঠে । এই দুঃখজনক বিপর্যয়গুলো মানুষ দ্বারা সংঘটিত পাপ কাজ বা আল্লাহর প্রতি বিদ্রোহ ঘোষণা করার কারণে ঘটে থাকে । অন্যকথায়, দুর্নীতিণ্রস্ত মনের কারণেই আধ্যাত্িক কম্পন সংঘটিত হয় বলে প্রাকৃতিক বিপর্যগুলো ঘটে থাকে। আল্লাহ না যদি তারা তাদের প্রকৃতির নেতিবাচক দিকগুলোর উপর নিয়ন্ত্রন না আনতে পারে।” রোণ্দ, ১৩:১১) ০9৬৫০

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।