The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

একই সাথে ভীতি এবং আশাবাদ ০০৮০৯ করে নেয়। তাদের ইন্দ্িপাহ্য আকাঙ্খার মোহে পড়ে তারা এই ইলাহী শৃঙ্খলার মৌলিক নিয়মকে প্রাকৃতিক নিয়ম' হিসেবে ব্যাখ্যা কর । অথচ বিশ্ব ব্রহ্মাগুকে পরিচালিত করার এই নিয়ম এবং সূত্রগুলো হল ইলাহী নিয়মনীতি এবং অনুশীলন । এই পৃথিবী হল কার্যকারণের পৃথিবী । সব কারণের নিমিত্ত আল্লাহ। তিনি সবকিছুই একটি নির্দিষ্ট কারণে যুথবদ্ধ করেছেন। যদি ইলাহী ইচ্ছা নিজেকে কোন কারণ ছাড়া প্রকাশ করে তাহলে কেউই এই প্রকাশের আধ্যাত্মিক ভার সহ্য করতে পারবে না। যদি এই কার্যকারণিক সূত্রটি শ্রদ্ধার্ঘ্য না হত তবে মানবজাতির কাজগুলো পরীক্ষা করার কোন যৌক্তিকতাও থাকতো না। অতএব ইলাহী জ্ঞানপ্রাপ্ত ব্যক্তিরা কার্যকারণের অ্রষ্টার উপর নির্ভর করে এবং শুধুমাত্র কারণেই থেমে থাকে না। যাদের এই এশ্বরিক অস্তিত সম্পর্কে কোন ধারণা নেই; তারা সাধারণ কারণের পিছনে ঘুরে বেড়ায়। ভূমিকম্পের কারণ হিসেবে ভূ-গঠনিক ্বলনকে দায়ী করার মত নির্ভেজাল বস্তু জাগতিক ব্যাখ্যার দরজায় অলসভাবে কড়া নাড়তে থাকে। অবিশ্বাসী কাফের এবং অবিবেচকদের এঁশ্বরিক শৃঙ্খলার মধ্যে আনার জন্য আল্লাহ তা'আলা 'প্রাকৃতিক' ঘটনাগুলোকে বন্তগত এবং নৈতিক যন্ত্রনায় রূপাত্তরিক করেছেন। প্রাকৃ তিক উপাদানগুলোর ইতিবাচক বৈশিষ্ট্যগুলো, যেমন আগুন, পানি এবং বাতাসকে বিধ্বংসী শক্তিতে রূপান্তরিত করেছেন। প্রকৃতিতে সংঘটিত ঘটনাগুলোর ভিত্তি হিসেবে ইলাহী ইচ্ছাকে না ভাবতে পারা অনেকটা আধ্যাত্িক অজ্ঞানতা হিসেবে ধরা যায়। মওলানা রুমী সাবধানবাণী উচ্চারণ করেছেন, “ভুলে যেও না, এই পৃথিবীর ইলাহী মুক্তির তুলনায় একখন্ড শুকনো খড়-কুটো মাত্র ইলাহী ইচ্ছাশক্তি কখনো এটাকে উন্নীত করে আবার কখনো অন্যদের কাছে নিচে নামিয়ে দেয়া। হয় এটাকে শক্তিশালী করেন কিংবা এটাকে ভেঙ্গে দেন। কখনো যুক্তি বা কখনো আবেগের মুখাপেক্ষী করে তোলে । এটা কখনো একটি গোলাপের বাগান আবার কখনো বা একটি ঝৌপ নির্দেশ করে।” আল্লাহ এই পৃথিবীকে একটি পরীক্ষার ক্ষেত্র হিসেবে সৃষ্টি করেছেন। তিনি তার রাজকীয় ক্ষমতার পাশাপাশি তার সৌন্দর্যকে পরস্পর পরিপূরক হিসেবে দেখান। আন্তরিক প্রার্থনা, দান খয়রাত এবং সৎকর্মের মাধ্যমে আল্লাহর দয়া এবং সৌন্দর্যের প্রকাশ বাস্তবায়িত হয়। কিন্ত নিষিদ্ধ কাজের চর্চা এবং অন্যকে শোষণ করলে আল্লাহর ক্রোধের প্রকাশ ঘটে । প্রকৃতপক্ষে এই কারণগুলো ছাড়াও মানুষের ধৈর্য্য এবং আল্লাহর ইচ্ছার কাছে সমর্পনের পরীক্ষার জন্যও এগুলো ঘটানো হয়ে থাকে। অতএব আল্লাহ্‌ তাঁর বান্দাদের ভিন্নভাবে পরীক্ষা করেন। কুরআনে উল্লেখ আছে, “নিশ্চিত থাকো, আমরা ভয় এবং ক্ষুধা, জান এবং ০9৬৫০

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।