০৬৫০ *৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা সর্বশক্তিমান আল্লাহ মানুষদের সাবধান করেন এবং তাদের শেখান মহাকাশ বা পৃথিবীর বিপর্যয়ের মাধ্যমে । যাতে করে তাদের হৃদয়ে এশ্বরিক সচেতনতা প্রোথিত করা যায় এবং তাদের নিজস্ব পার্থিব মোহ অনুসরণ করে জীবন কাটানো থেকে রক্ষা করা যায়। এটা বিশ্বাস করা বোকামী মাত্র যে, এই বিপর্যয়গ্ুলো নিছক দুর্ঘটনা । অথবা এলোপাতাড়ি ঘটনামাত্র। হাজার হাজার মানুষের মৃত্যু এবং ক্ষয়ক্ষতি এবং পরিণামে নিঃস্ব এবং উদ্বাস্ত হওয়াটা উদ্দেশ্যহীন বা অর্থহীন নয়। যদি তাই হত তাহলে জীবন মৃত্যু এবং এশ্বরিক ঘটনা যৌক্তিক দিকগুলো বোঝা এবং সেগুলো আপাত: যুক্তি সঙ্গতভাবে ব্যাখ্যা করাটাও অসম্ভব হোতা । এই দুর্ঘটনাগুলো এশ্বরিক বিশালত্বের এবং ষ্টার অসীম শক্তির প্রকাশ । এই পরিপ্রেক্ষিতে মওলানা রুমী বলেছেন, “যে পৃথিবীতে আমরা বাস করি তা সীমাবদ্ধ এবং নম্বর । সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্বাশ্বত এবং অসীম জগত আখেরাতের জগত । সুতরাং গভীরভাবে চিন্তা কর। তুমি যাতে তোমার হৃদয়কে এই নশ্বর পৃথিবীর মলিন ক্ষুদ্র প্রতিকৃতি, পচনশীল আকার এবং লুপ্ত হয়ে যাওয়া ফ্যাশনের দারা শ্বাশ্বত জগত থেকে বিচ্ছিন্ন না কর। যদিও এই পৃথিবী তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং তোমার চোখে বিশাল মনে হবে। চিন্তা কর যে, সেই এঁশ্বরিক শক্তির তুলনায় এই নশ্বর পৃথিবী সামান্য কিছুও নয়। সাবধান এবং চারিদিকে তাকিয়ে দেখো । কিভাবে ভূমিকম্প, সাইক্লোন অথবা বন্যা পৃথিবীকে বিধ্বস্ত করে দেয়।” আমরা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি যে, কিভাবে সারা পৃথিবী জুড়ে কিছুদিন পর পর ভূমিকম্প এবং বন্যা হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হচ্ছে। আমাদের নবীজি গণমৃত্যুকে কেয়ামতের আলামত বলে উল্লেখ করেছেন। এই সব ঘটনাপ্রবাহ থেকে অসংখ্য শিক্ষা আমরা পাই। সুতরাং এই দুর্ঘটনার (১৯৯৯ সালের তুরস্কে সংঘটিত ভূমিকম্পে হাজার হজার লোক নিহত) পেছনে পুরোপুরি বাহ্যিক কারণ আরোপ না করে অধিবিদ্যাগত প্রেক্ষিতে বিশ্লেষণ করাটা জরুরী । ইসলামিক মানদণ্ডে বিচার করার পরিবর্তে বস্তগত দর্শন দ্বারা এইসব দুর্ঘটনাকে বিচার করে ভুল করাটা উচিত হবে না। আমাদের এই সব প্রাকৃতিক দুর্ঘটনাগুলোর পেছনে এশ্বরিক ইচ্ছা পাঠ করার চেষ্টা করা উচিত। বিশ্বজগত আনুবিক্ষণিক থেকে বিশ্ব নিখিল এবং শ্বাস্বত জগৎ ছাড়িয়ে এশ্বরিক শৃংখলায় পুঙ্খানুপুঙ্থভাবে সাজানো । মহাকাশে সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্রের গতি থেকে শুরু করে পরমানুর হ্ষুদ্রাতিক্ষুদ্র অংশগুলো এবং রহস্যময় অদৃশ্য রস্মিসমূহ- সবকিছুর গতি সঞ্চারিত হচ্ছে আমাদের উপলব্ধি এবং করুণার বাইরে । সবকিছুই ইলাহী কার্যক্রমের অন্তর্ভূক্ত। এমনকি একজন অবিশ্বাসী কাফেরও কল্পনা করতে পারে না যে, সুর্যের গতি কখন দ্রুত হয় বা কখন ধীর হয়। অথবা পৃথিবীর একটি দিনের স্থায়িতৃ চব্বিশ ঘন্টার বেশী না কম। তাদের হৃদয় গোপনে এই এশ্বরিক ইচ্ছাশক্তির চূড়ান্ত ক্ষমতাকে স্বীকার এবং চিহুত
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।