একই সাথে ভীতি এবং আশাবাদ “আমাদের মধ্যে অধিকাংশ মূর্খদের কাজের জন্য আপনি আমাদের ধ্বংশ করে দেবেন?” আ'রাফ, ৭:১৫৫) একজন ব্যক্তির জীবনের গতি প্রবাহ একই সাথে ভীতি এবং আশাবাদের মধ্যে দিয়ে । একজন ঈমানদারের পুরো জীবন এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে কাটানোটা প্রয়োজনীয় । ভীতির চূড়ান্ত পর্যায় হল হতাশা আর আশাবাদের চূড়ান্ত পর্যায় হল অতি আত্মবিশ্বাস এবং নিশ্চয়তা। এ কারণেই আল্লাহর ক্ষমাশীলতার নিশ্চিত হওয়া অথবা তার বদান্যতার আশা পরিত্যাগ করা ইসলাম ধর্মে নিষিদ্ধ। খাঁটি মুমিন সেই যে এই দুই অবস্থানের মধ্যে ভারসাম্য রেখে বলতে পারে । যেমন পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, “যখন তারা আপন প্রভুর আহবান শুনতে চায় তখন তারা আশাবাদ এবং ভীতি নিয়ে ঘুম জলাঞ্জলি দিয়ে বিছানা পরিত্যাগ করে; এবং তারা এ রিজিক থেকে দান-খয়রাত করে যা আমরা তাদের প্রদান করেছি।” (সোজ্দা, ৩২:১৬) চূড়ান্ত হতাশা অথবা আল্লাহর দয়ার আশা পরিত্যাগ করার অর্থ তার করুণাকে অস্বীকার করা এবং এর চুড়ান্ত পরিণতি হল আল্লাহর বদান্যতা, অসীম শক্তি এবং চমৎকারিতৃকে অস্বীকার করা । এর বিপরীত দৃষ্টিভঙ্গী হল আল্লাহর বদান্যতার উপর চূড়ান্ত বিশ্বাস। যার পরিণতি আল্লাহর দমনকারী রূপ এবং তার আশীর্বাদের প্রতিদান দিতে অস্বীকার করা সংক্ষেপে, একজন ব্যক্তির অবশ্যই উচিত আল্লাহকে অতিরিক্ত ভয় করে হতাশার পর্যায়ে না পৌছানো । আবার তার বদান্যতায় বেশী আশাবাদী হয়ে তার প্রতি কর্তব্য অবহেলার পর্যায়েও না পৌছানো । অসাধারণ ঘটনাবলী, যেমন সম্প্রতি তুরস্কের সংঘটিত ভূমিকম্প (১৯৯৯ সালের ভূমিকম্পে হাজার হাজার লোকের প্রাণহানি ঘটেছে)। এই সময়ে এই ধরনের ভারসাম্য রাখা কঠিন হয়ে যায়। একজন মুমিন মনে মনে এমন একটা পর্যায়ে থাকে যে, যখনই তাকে বলা হয় “শুধুমাত্র একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে" তখনই সেই ব্যক্তি নিজেকে প্রশ্ন করে, “সেই জন কি আমি?' ৷ অথবা যখনই তাকে বলা হয় “শুধুমাত্র একজন ব্যক্তি নরকে প্রবেশ করবে ।” সে তখন বিস্মিত হয়ে ভাবে, “আমিই কি সেই জন? ্) ০9৬৫০
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।