The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০৬৫০ *২্লশ» আল্লাহপ্রেমের গোপন কথা মোটকথা আমাদের অবশ্যই একাগ্রতা বা আন্তরিকতার প্রকৃতিকে ভুল বোঝা উচিত নয়। বিশেষত ভান বা ভন্ডামী করে ফেলার ভীতির কারণে ভাল কাজ থেকে বিরত থাকা ঠিক নয়। কখনো কখনো শয়তান মানুষকে ভালকাজ না করার জন্য প্ররোচিত করে। কারণ সে আন্তরিক নয় এই ভাবিয়ে মূল কাজটি থেকেই বিরত রাখতে চায় । এভাবে সে মানুষকে ভাল কাজ করা থেকে দুরে রাখে । আমরা হয়তো মাঝে মাঝে আমাদের কাজে ভান এবং আন্তরিক না থাকার অনুভূতি অনুভব করি। এসব ভাল কাজ থেকে বিরত থাকার চাইতে আমাদের চেষ্টা করা উচিৎ নিয়তকে সংশোধন করা । একাগ্রতার পথ খুব একটা সহজ পথ নয়। অনেক বাধা রয়েছে সে পথে। তাই দরকার অহং-এর এবং এর হীন আকাংখাগুলোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা । এভাবে আমরা আসতে আসতে একগ্রতার শীর্ষে পৌছাতে পারবো । আমাদের ইচ্ছাশক্তি ব্যবহার এবং সেই জায়গায় পৌছাবার জন্য এশ্বরিক সাহায্যের প্রার্থনা এই দু'টিই প্রয়োজন । এই লক্ষ্য অর্জনে নিমললিখিত দিকগুলো অনুসরণ করা দরকার। ১. আল্লাহকে স্মরণ করা এবং তার নাম বার বার উচ্চারণ করে সবসময় আল্লাহর অস্তিতৃকে অনুভব করার করা । যখন আমরা কোন কাজ করি, আমাদের অবশ্যই আল্লাহর নজরদারীর ব্যাপারে সজাগ থাকা উচিত ২. আমাদের অবশ্যই নবী মুহাম্মাদ সা.-এর সাথে এবং অন্যান্য সৎ মানুষদের সাথে আধ্যাত্মিক যোগাযোগ রাখা উচিত। এই আধ্যাত্মিক যোগাযোগের মাধ্যমে আমাদের আধ্যাত্মিক শক্তি লাভ হবে। সুফী পরিভাষায় যাকে “ফায়েদ' বলে- তা অর্জন করা সম্ভব । ৩. আমাদের অবশ্যই উচিৎ ইসলামিক হিতোপদেশ এবং ওয়াজে অংশগ্রহণ করা । এরকম মজলিশ থেকে আমরা ইসলামী ভ্রাতৃতৃবোধের মিষ্টতা উপভোগ করার চেষ্টা করতে পারি । আমাদের অবশ্যই শেখা উচিত কিভাবে আমাদের ভাই এবং বোনদের জন্য আত্মবিসর্জন দেবো । ৪. আমাদের পুরো মানবতার সেবা করা এবং আল্লাহর জন্য সব মানুষকে ভালবাসা উচিত। ৫. আমাদের শুধুমাত্র তাই খাওয়া উচিত যা হালাল, ইসলাম সম্মত উপায়ে অর্জিত। যখন খাওয়া হারাম অবৈধ উপায়ে আসে তখন মন আন্তরিকভাবে আল্লাহর দিকে ঝুঁকে না। গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এই কাজগুলোর মধ্য দিয়ে আমাদের হৃদয়ে ইসলামের সৌন্দর্য উপলব্ধি করা এবং আমাদের কাজেকর্মে আন্তরিকতার বাস্তবতাকে অর্জন করা । আজকাল আন্তরিক বা খাটি মানুষ খুব একটা দেখা যায় না। মানুষ অধিকাংশ সময়ই জাগতিক মোহের পিছনে ছোঁটে। এই মোহের জালে আটকা পড়ে তারা মানুষদের শুধুমাত্র বন্ত হিসেবেই দেখে। আল্লাহ যেন আমাদের তার প্রতি সততা, আন্তরিক অনুভূতি অর্জনের পথে সাহায্য করেন, কেননা তিনিই সর্বশক্তিমান ।

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।