আল্লাহ্র প্রতি একাগ্রতা ৮০৪০৯ নিজেদের আত্মাভিমানী আকাঙ্খার জন্য আল্লাহকে ব্যবহার করে? এটা বুঝতে পেরে আল্লাহ তাকে বিপথগামীতা থেকে রক্ষা করেন না। এবং তার কান ও হৃদয় অকেজো এবং তার দৃষ্টি শক্তির উপর পর্দা টেনে দিয়েছেন। আল্লাহ যদি তার পথপ্রদর্শক না হন তাহলে কে তাকে দিক-নির্দেশনা দেবে? তুমি কি এখনও সতর্কবাণীটা পাচ্ছ না?” (জাসিয়াহ, ৪৫:২৩) এই আয়াতটি আমাদের এই শিক্ষা দেয় যে, যখন কোন ব্যক্তি আল্লাহর সেবা করে তখন আগে তার আত্মাভিমানী মোহগুলো নির্মূল করা প্রয়োজন । আল্লাহর বন্ধুদের জন্য একাগ্রতার একটা গভীর অর্থ আছে। এর অর্থ, সব কিছুর উপরে আল্লাহকে অগ্রাধিকার দেয়া। একবার হযরত বায়েজিদ বোস্তামি কুরআনের এই আয়াতটি শুনতে পানঃ “তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা এই জাগতিক পৃথিবীর জন্য লালায়িত এবং কিছু লোক পরকালের জন্য ।” আল ইমরান, ৩:১৫২) তিনি কাদতে কাদতে বললেন, “এই শব্দগুলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আক্ষেপ। তিনি বলেন, কিছু মানুষ পরকাল এবং কিছু মানুষ ইহকালের পিছনে ছুটে, কিন্তু কোথায় সেই মানুষ যে আমাকে এবং আমাকে খুশী করাটাকে প্রথম অগ্রাধিকার দেবে?” একাগ্রতা এবং ভাল অভিপ্রায়ের অভাব সম্পন্ন অনেক কাজ ও কম প্রার্থনা; আন্তরিকতার সাথে করা কাজের চাইতে খারাপ । প্রিয় নবী সা. বলেন, “তোমার কাজগুলো আন্তরিকতার সাথে কর । এভাবে করলে, এমনকি অল্প সংখ্যক কাজও যথেষ্ট ।” তিনি আরও বলেন আল্লাহ তোমার শরীর বা ধন সম্পদ চান না। তিনি তোমার আন্তরিক সমর্পন এবং কাজ গ্রাহ্য করেন। নিয়লিখিত কুরআনের আয়াতে আল্লাহ বলেন, “তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার কাজের গুণ পরীক্ষা করার জন্য মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। সুতরাং শ্রেষ্ঠ এবং তোমাকে উপলব্ধি করতে পারেন যে, একমাত্র তিনিই সর্বশক্তিমান, সত্যিকারার্থে ক্ষমাশীল ।” মুল্ক-৬৭:২) ইলাহী কাজের সবচে' উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল একাগ্রতা বা আন্তরিকতার গুণটি। যা রয়েছে । কখনো কখনো বিশ্বাসীদের তাদের বিশ্বাস এবং আদর্শের জন্য যন্ত্রনাভোগ এবং শাস্তির সম্মুখীন হতে হয় । যদি তারা তারপরও লক্ষ্যচ্যুত না হয় এবং তাদের বিশ্বাস ধরে রাখতে পারে, তাহলে তারা আল্লাহর প্রতি তাদের আন্তরিকতা এবং আনুগত্য প্রমাণ করতে পারে। “মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা বিশ্বাস করি বললেই হবে এবং তাদের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না? আমরা তাদেরকে পরীক্ষা করি। এবং আল্লাহ নিশ্চিতভাবে জানেন কারা খাটি এবং কারা অসৎ।” (আনকাবুত ২৯:১-৩) ৪৯ ২9৬৫০
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।