০9৬৫০ *»দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা খেতাব তোমরা পেয়েছ । তারপর তাদের খেলাপ আদেশ দেয়া হবে । তাদের মুখ নিচের তারপর বিচারালয়ে এমন একজনকে আনা হবে যে খুব জ্ঞানার্জন করেছে। তা অন্যদের সাথে ভাগ করে নিয়েছে। এবং কুরআন তেলাওয়াত করেছে। তাকে আনা হলে আল্লাহ তাকে তার প্রদত্ত আশীর্বাদণ্ডলোর বিবরণ দিতে বলবেন । সে তা বলবে এবং তার জীবদ্দশায় সেগুলো উপভোগও করেছে বলে স্বীকার করবে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবেন, “প্রতিদানে তুমি কি দিয়েছ?' সে বলবে, “আমি জ্ঞান অর্জন করেছি, তা অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছি এবং আপনার সন্তুষ্টিলাভের জন্য কুরআন তেলাওয়াত করেছি।” আল্ল- 1হ বলবেন, “তুমি মিথ্যা বলছো । তুমি জ্ঞানার্জন করেছ একারণে যে, যাতে তোমাকে সবাই পণ্তিত বলে। তুমি কুরআন তেলাওয়াত করতে যাতে তোমাকে লোকে বলে, সে একজন কারী এবং তা বলেওছে।' তারপর তার বিরুদ্ধে আদেশ দেয়া হবে। তার মুখ নিচু করা অবস্থায় তাকে টেনে-হিচড়ে দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। তারপর ধনাট্য এক ব্যক্তিকে বিচারালয়ে আনা হবে । আল্লাহ তার কাছেও তার প্রদত্ত আশীর্বাদ সমূহের বিবরণ জানতে চাইবেন। সে বিবরণ দেবে এবং জীবদ্দশায় সেগুলো উপভগে করেছে বলে স্বীকার করবে । আল্লাহ তখন বলবেন, 'প্রতিদানে তুমি আমাকে কি দিয়েছো? সে বলবে, আপনার পছন্দনীয় যেসব পথে টাকা ব্যয় করা দরকার তাই করেছি ।' আল্লাহ বলবেন, “তুমি মিথ্যা বলছ । তুমি এজন্য করেছ যাতে লোকে বলে, সে একজন দয়ালু লোক । এবং তাই তারা বলেছে ।” তারপর আল্লাহর আদেশে তাকে মুখ নিচু অবস্থায় টেনে নিয়ে দোজখে নিক্ষেপ করা হবে ।” (মুসলিম) ইসলাম ধর্মে কিছু কিছু কাজ খুব মূল্যবান এবং উচ্চ প্রশংসার দাবীদার । আল্লাহর প্রেরিত ধর্মের জন্য যুদ্ধ করা, ইসলামিক নিয়ম-নীতি শেখা এবং শেখানো, গরীবদের দান-খয়রাত করা- এই ধরনের কিছু কাজ। উপর্যুক্ত হাদীসটা থেকে আমরা এই শিক্ষা পাই যে, একাগ্রতা বা আন্তরিকতা ছাড়া এশ্বরিক অস্তিতে কোন কাজই গ্রহণযোগ্য নয় এমনকি যদি সেগুলো বাহ্যিকভাবে মূল্যবান কাজ বলে মনেও হয়, তবুও । বিশ্বাস শুধু একা কথা বা শব্দ নয়, বরং তা বিশ্বাসী আচরণের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। একজন বিশ্বাসী নারী অথবা পুরুষ আল্লাহর নির্দেশগুলো পুরো হৃদয় দিয়ে মান্য করে এবং নিষিদ্ধ জিনিষগ্ডলো থেকে কোন রকম অনুযোগ ছাড়াই নিজেদের বিরত রাখে । তারা সবকিছুর উপরে আল্লাহ তা'আলাকে অগ্রাধিকার দেয়। যারা আল্লাহর চাইতে জাগতিক লাভকে অগ্রাধিকার দেয়, তারা ভগ্ু। তারা ধর্মকে ব্যবহার করে নিজেদের অন্যায় ঢাকতে এবং অন্য বিশ্বাসীদের সাথে প্রতারণার উদ্দেশ্যে । এ ধরণের লোকেরা মানুষের অহংকেই বন্দনা করে। এদের সম্বন্ধে আল্লাহ তা'আলা বলেন, “তোমরা কি তাকে দেখ নাই যে
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।