The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর প্রতি একাগ্রতা €৮৬৪২৬৪০৯ উপরিউক্ত আয়াতটি অনুধাবনের জন্য পবিত্র কুরআনের তাফসিরকারীরা বলেন যে, পার্থিব বিষয়মুক্ত অভিপ্রায়ের পবিত্রকরণ বা পরিশোধনই হল একাগ্রতা । ঠিক যেমন দুগ্ধ খাটি। এবং রক্ত, দেহ নিঃসৃত মল, ঘাম ইত্যাদি থেকে দুধ যুক্ত থাকে। জুনায়েদ বাগদাদী রাহ. বর্ণনা করেছেন, “একাগ্রতা হল লৌকিকতার মিশ্রণ থেকে কাজের পরিশোধন বা পবিত্রকরণ। প্রকৃতপক্ষে তাসাউফের দর্শণে নিজেকে একাগ্র বলে দাবী করাটা ভাল আচরণের মধ্যে পড়ে না। আল্লাহর এক বন্ধু একবার বলেছিলেন, “নিজেকে একাণ্র বলে দাবী করাটাই অনান্তরিক একটা আচরণ ।” আল্লাহর আদেশে মুসা নবী তার গোত্র থেকে সন্তরজন ঈমানদারকে নির্বাচিত করেন। তিনি যখন তার মনোনীত বিশ্বাসীদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কারা সবচেয়ে বেশি আন্তরিক তখন নিজেদের সবচে" ধার্মিক এবং আন্তরিক মানুষ হিসাবে বিবেচনা করে তিনজন এগিয়ে আসল । এর উপর প্রসঙ্গে নিম্নলিখিত আয়াতটি আল্লাহ নাযিল করেন, “হে মুসা! এই তিনজন লোকের অবস্থান আমার সৃষ্টিগুলোর মধ্যে সবচে' দূরবর্তী । কেননা, তারা নিজেদের ধার্মিক এবং একাগ্র বলে দাবী করেছে।” একবার আন্তরিক কাজের সংজ্ঞা ঈসা আ. কে জিজ্ঞেস করা হয়েছিল । তিনি উত্তর দিয়েছিলেন, “আলাহর জন্য কাজ করা এবং পার্থিক কোন পুরস্কার আশা না করা ।” একাগ্রতা বা আন্তরিকতার সবচে' বড় শত্রু কী? আল্লাহর সন্তুষ্টি লাভের ভান করে জাগতিক লাভ হাসিলের জন্য ভন্ডামী এবং আত্মজাহিরের মাধ্যমে কাজ করা ইখলাসের সবচে" বড় শত্র। কারণ এবস্থায় যদি আল্লাহর জন্য কাজগুলো না করা হয় তবে তার পিছনে লুক্কায়িত থাকে আল্লাহর সাথে কোন কিছু শরীক করা । নিম্নলিখিত হাদীসটি ভন্ডামী এবং আত্মজাহির করার নেতিবাচক পরিণামের ব্যাখ্যার জন্য খুবি গুরুত্বপূর্ণ । সুলায়ামন ইবনু ইয়াসার কর্তৃক বর্ণনা করা হয়েছে, “আবু হুরায়রাকে ঘিরে অনেকে দীড়ানো ছিলো । নাতিল নামক একজন তাকে বলল, “হে শাইখ, এই পরিপ্রেক্ষিতে আল্লাহর দূতের কাছ থেকে শোনা কোন হাদীস আমাদের বলেন ।” তিনি উত্তর দিলেন, হ্যা, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, “হাশরের দিনে প্রথমে শহীদদের পুনরুখান করা হবে । তাদের বিচারাসনে বসিয়ে আল্লাহ তাদেরকে প্রদত্ত তার আশীর্বাদ সমূহের বিবরণ জানতে চাইবেন । তখন শহীদেরা সেগুলোর বর্ণনা দেবে এবং তারা দুনিয়াতে যে সেসব উপভোগ করেছে তা স্বীকার করবে। তারপর আলাহ বলবেন, প্রতিদানে তোমরা আমাকে কি দিয়েছ? তারা বলবে, “আমৃত্যু আমরা আপনার জন্য যুদ্ধ করেছি।' আল্লাহ্‌ বলবেন, “তোমরা আমাকে মিথ্যা বলছো। তোমরা যুদ্ধ করেছ যাতে করে তোমাদের সাহসী যোদ্ধা খেতাব দেয়া হয়। এবং সেই ০9৬৫০

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।