The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

*৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা সেই কাজটি ভাল কাজ হিসেবে গ্রহণযোগ্য নয় । তিনি আরো বলেন, “যে কোন কাজ তার পেছনের উদ্দেশ্য অনুযায়ী বিচার্ধ্য |” “যে কোন কাজের পুরস্কার নির্ভর করে সেই কাজের পিছনের অভিপ্রায়ের উপর । প্রত্যেকে নিয়ত অনুসারেই তাদের পুরস্কার পায়। সুতরাং যে আল্লাহ এবং তার নবীদের জন্য দেশান্তরী হয়েছে তার দেশান্তরী হওয়ার অর্থ সে আল্লাহ এবং তার নবীদের জন্যই তা করেছে । আর যে, বৈষয়িক লাভের জন্য অথবা তার প্রেমিকাকে বিয়ে করার জন্য দেশান্তরী হয়েছে তার দেশান্তরী হওয়ার পিছনের উদ্দেশ্য অনুযায়ী তার কাজটি মূল্যায়িত হবে ।” অতএব যখনই আমরা কোন কাজ করবো, অবশ্যই তার পিছনের অভিপ্রায়টা নিজের কাছে পরিস্কার রাখতে হবে । আমাদের লক্ষ্য হওয়া উচিত কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা। এই গুণটিই ইসলামিক পরিভাষায় ইখলাস, আন্তরিকতা বা একাগ্রতা । কাজ যেন শরীর এবং অভিপ্রায় যেন আত্মা । যদি আত্মা অসুস্থ হয়ে পড়ে, তাহলে নিশ্চিতভাবে শরীরও অসুস্থ হয়ে পড়বে । নামাজ এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান যে লোক আন্তরিক অভিপ্রায় নিয়ে সম্পন্ন করে না সে কখনো এর দ্বারা উপকৃত হয় না। তারা শুধু চরম পরিশ্রান্তই হয়। অন্যদিকে যদি কোন ব্যক্তির লক্ষ্য থাকে আল্লাহকে খুশী করার তবে তার সাধারণ এবং তুচ্ছাতিতুচ্ছ কাজগুলোও সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয়। মানবজাতির মধ্যেও অনেক দিক দিয়ে অন্যান্য প্রাণীদের বৈশিষ্ট্য রয়েছে। প্রকৃতপক্ষে মানুষ তাদের থেকে একটা বিশেষ বৈশিষ্ট্যে আলাদা । তা হল, মানুষ নিজেকে অহং-এর স্বার্থপরতা এবং তার জৈবিক প্রবৃত্তিগুলো থেকে রক্ষা করেও কাজ করতে পারে । এমনকি সে তার হীন আকাঙ্খাসমূহের উপর নিয়ন্ত্রণও অর্জন করতে পারে । আর এভাবেই আল্লাহ প্রদত্ত তার প্রকৃতির উৎকৃষ্টতা সে প্রকাশ করতে পারে। একবার মানবজাতি এই স্তরে পৌছাতে পারলে সব জৈবিক কাজগুলো যেমন ঘুমানো, খাওয়া, পান করা, বিয়ে করা, সন্তানাদির পিতা মাতা হওয়া- এই ধরনের আর সব কাজ আল্লাহর ইচ্ছার কাছে পরিপূর্ণভাবে সমর্পন করতে পারে । তখন সেগুলো মানবজাতির এমন কাজ হিসেবে বিবেচিত হয় যা এশ্বরিক বিচারালয়েও মূল্যবান বলে গণ্য করা হয়। অতএব একজন বিশ্বাসীর উচিত তার মন থেকে সব স্বার্থপর অভিপ্রায়গুলো মুছে তার মনকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তৈরী করা । একাগ্রতার মাধ্যমে একজন পুরুষ বা নারী আল্লাহর নৈকট্য লাভ করতে পারে । সব কাজের উদ্দেশ্য হতে হবে আল্লাহর প্রতি একাগ্রতা । মহান আল্লাহ বলেন, ০3৩5০

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।