The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর প্রতি একাগ্রতা যখন কোন বান্দা আল্লাহর প্রতি দায়িত পালনরত অবস্থায় নিজ হৃদয়ে বৈষয়িক চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখে, বান্দার এমন কাজকেই একাগ্রতা বা ইখলাস বলা হয়। এই একাগ্রতার ফলকে বলা হয় ইহসান তথা এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন সে তাকে দেখতে পাচ্ছে এবং সেই সচেতনতা নিয়ে বেঁচে থাকা যেন সব সময় আল্লাহ তা'আলা তার প্রতিটি কর্মের দিকে নজর রাখছেন । ইমাম কুশায়রি নিম্নলিখিত সংলাপটি বিবৃত করেছেন, “খুরাসানে আমর ইবনু লাইস নামক একজন সেনাধক্ষ্য ছিলেন৷ তিনি মারা যাওয়ার পর একজন ধার্মিক মানুষ তাকে স্বপ্নে দেখলেন। তিনি সেনাধক্ষ্যকে জিজ্ঞেস করলেন, “আল্লাহ আপনার সাথে কি রকম ব্যবহার করেছেন? “আল্লাহ আমার সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন ।” “কেন আল্লাহ আপনার সব দোষ-ত্রুটি মাফ করে দিলেন? আমর উত্তর দিলেন, “একদিন একটি উচু পাহাড়ের চূড়ায় উঠেছিলাম । নিচে আমার সৈন্যবাহিনী ছিল। তাদের দিকে তাকালাম । তাদের শক্তি এবং সংখ্যাধিক্য আমাকে খুব সন্তুষ্ট করলো । আমি মনে মনে ভাবলাম, “ইস, আমি যদি এই সুপ্রশিক্ষিত সৈন্যবাহিনী নিয়ে নবীজির জেহাদে শামিল হতে পারতাম এবং নবীজির কঠিন সময়ের সাথী হতে পারতাম এই সম্মানজনক কাজের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারবো আমার এই আন্তরিক অনুভূতির জন্য সর্বশক্তিমান আল্লাহর ক্ষমা আমি পেয়েছি। তিনি আমাকে অনেক মহৎ জিনিষ দিয়ে পুরস্কৃত করেছেন ।” এই ঘটনাটি, কিভাবে আন্তরিক অনুভূতি এবং সেই অনুসারে কাজ করাটা পুরস্কৃত হয় তার একটি প্রকৃষ্ট উদাহরণ । যদিও সেই সেনধক্ষ্যের অভিপ্রায় পুরস্কৃত হওয়ার জন্য ছিল না। এই বিষয়ে প্রিয় নবী সা. বলেন যে, একজন মুমিনের অভিপ্রায় সেই অনুযায়ী কাজ করা থেকেও বেশী মূল্যবান। কোন কাজের মূল্য নির্ধারিত হয় এ কাজের পিছনের অভিপ্রায় অনুসারে । যদি আপাতদৃষ্টিতে মনেও হয় যে কাজটি ভালই কিন্তু এর পেছনের উদ্দেশ্যটি ভাল নয় তবে ০9৬৫০

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।