ন্যায়বান এবং সত্যবাদীদের সাথে থাকা ৬৪৬৫৯ লাভ করা খুব একটা সহজ কাজ নয় । হৃদয়কে এই গুরুভার বহন করার জন্য তৈরী করতে হয়। আবু বকর রা. নবীজিকে ভীষণ ভালবাসতেন । এমনকি তার উপস্থিতিতেও নবীজির জন্য তার ভালবাসা এবং তাকে পাওয়ার আকুল আকাঙ্খা কমতে থাকার পরিবর্তে বাড়তে থাকে । যখন আবু বকর রা. তার সব সম্পত্তি বিলিয়ে দিয়েছিলেন তখন মুহাম্মাদ সা. তার খুব প্রশংসা করেছিলেন । আবু বকর জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর নবী! আমার জীবন, আমার ধন-সম্পদ, আমার সর্বস্ব আপনাকে পাওয়ার মুক্তিপণ |” রুমী এই ধারণাকে এভাবে ব্যাখ্যা করেছেন, “যদি সোনা, জীবন, মনি-মুক্তা এবং মনি মানিক্য মাশুকের জন্য ব্যয় করতে না পারা যায় তাহলে সেগুলো অর্থহীন ।” কথিত আছে, আবু বকর রা. মজিদের মিম্বারে দীড়িয়ে বলেছিলেন, নগ্ন হয়ে গোসল করার সময়ও তিনি আল্লাহকে লজ্জা পেতেন। আল্লাহকে এত অধিক ভালবাসার কারণে নবীজি মৃত্যু শয্যায় বলেছিলেন, “আবু বকরের দরজা ছাড়া বাকী সব দরজা বন্ধ হয়ে যাক ।” (সেই সময়ে কিছু লোক মসজিদে প্রবেশের জন্য ব্যক্তিগত দরজা ব্যবহার করতেন, নবীজি সেই সব দরজা বন্ধ করে দিতে চাইলেন। শুধুমাত্র আবু বকরের দরজা ছাড়া । এ ছিলো তীকে সম্মান স্বরূপ ।) শাইখ সা'দী সিরাজী রাহ. এই পারস্পরিক প্রভাবটাকে নিম্নলিখিত ভাষায় ব্যাখ্যা করেছেন, “গুহায় সঙ্গ দেয়া কুকুরদেরও তাদের সাথে থাকার জন্য সম্মান দেয়া হয়েছে। এমনকি এটা কুরআনেও উল্লেখ আছে এবং ইতিহাসের এটা অংশ হয়ে গিয়েছে । অথচ লুত আ.-এর পত্রী পাপী এবং বিশ্বাসঘাতকদের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন ।” ন্যায়বান এবং সত্যবাদীদের সাথে থাকার ফলে “সাজুয্যতা এবং অদ্বিতীয়তার” যে অর্জন, তা রূপকভাবে তিনি নিম্নলিখিত গল্পে বিবৃত করেছেন, “একজন লোক ফ্েশরুমে গেল। তার এক বন্ধু তাকে সুগন্ধি মাটি দিয়েছিল গায়ে মাখার জন্য । সেই মাটির চমৎকার সুগন্ধ ওয়াশরুমের চারিদিকে ছড়িয়ে পড়েছিল । লোকটা সেই মাটিকে জিজ্ঞেস করল, তোমার সুগন্ধটা আমার খুব ভাল লেগেছে; বলোতো, তুমি মৃগনাভী না অন্বর মনি? মাটি উত্তর দিল. “আমি মৃগনাভীও নই, অম্বর মনিও নই, সামান্য মাটি মাত্র। আসলে আমি একটি গোলাপ ঝাড়ের নিচে ছিলাম এবং সেই গাছের পানি দ্বারা সিক্ত হতাম । আমার সুগন্ধ সেই গোলাপ থেকেই এসেছে ।” ৪১] ০9৬৫০
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।