The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

*৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা বন্ধুদের ভালবাসতে পারলে তারা যেই আধ্যাত্মিক মঞ্জিলে পৌছেছেন সেখানে আমরাও সহজই প্রবেশ করতে পারবো । একদিন একলোক আবু ইয়াজিদকে জিজ্ঞেস করলো, “আমাকে এমন একটি ভাল কাজ করার পরামর্শ দিন যা আমাকে আল্লাহর বন্ধুদের নৈকট্যুলাভে সাহায্য করবে ।” আবু ইয়াজিদ বললেন, “আল্লাহর বন্ধুদের ভালবাসো এবং তখন তারাও তোমাকে ভালবাসবে । তিনশো ষাট বার প্রবেশ করেন । যদি তিনি তাদের কোন একজনের হৃদয়ে তোমাকে চিহ্নিত করতে পারেন, তাহলে তার ক্ষমা তুমি পাবে ।” সে কারণেই তাসাউফের চর্চায় রাবিতা অর্থাৎ যোগাযোগ, সরল পথের পথ প্রদর্শক এবং তার শিষ্যদের মধ্যে একটা আধ্যাত্বিক সংযোগ প্রতিষ্ঠিত করে । যখন আল্লাহর বন্ধুদের সাথে শিষ্যরা এই সংযোগ স্থাপন করে তখন হৃদয়ে আল্লাহর বন্ধুদের পরামর্শ অনুযায়ী আল্লাহর প্রতি ভালবাসা এবং আনুগত্য মনে ধারণ করে । কেননা সে বন্ধুদের আদর্শ হিসেবে গ্রহণ করে । “রাবিতার মাধ্যমে অনুসারী তার পথ প্রদর্শকের সাথে নিখুঁত সাজুয্য অর্জন এবং সে সব ধরনের আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করতে পারে । ভালবাসার তীব্রতায় “রাবিতা" হৃদয়ে উচ্চতর আধ্যাত্মিক সংবেদনশীলতা জায়গায় । এই সংবেদনশীলতার মাধ্যমে অনুসারী পথ প্রদর্শকের সাথে একাত্মতার পথে যাত্রা শুরু করে। ভালবাসা এবং আধ্যাত্বিক সংশ্লিষ্টতার মধ্য দিয়ে আশেক তার মাশুলের মধ্যে নিজেকে বিলীন করে দেয়। সাগরে মেশে, তখন তা সাগরই হয়ে ওঠে, আর নদী থাকে না। যে রুটি আমরা খাই, তা পাকস্থলীতেই পরিপাক হয়ে আমাদের দেহেরই অংশ হয়ে ওঠে । একইভাবে তার ভালবাসায় গভীরতায়, আশেক তার মাশুকের মধ্যে বিলুপ্ত হয়ে যায়।” এই বিলুপ্ত হয়ে যাওয়ার পর্যায়টাকে রুমী এভাবে ব্যাখ্যা করেন, “আমার শরীরের শিরা উপশিরা এবং তৃক ভালবাসা দ্বারা পূর্ণ । এটা আমাকে আমার সত্তা ভুলিয়ে দেয়। আমার অস্তিতকে মমতা দ্বারা পূর্ণ করে দেয়। আমার বন্ধু যখন আমার শরীরের সব অংশগুলোকে আবৃত করে, তখন আমার নাম শুধু রয়ে যায় বাকী শুধু তিনি। আল্লাহ প্রদত্ত এশী বাণীতে এই পর্যায়কে বলা হয় ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহ। অর্থাৎ যথাক্রমে আল্লাহর তবে বিলীন হয়ে যাওয়া এবং তীর সাথে চিরকালের জন্য একাত্ম টি হওয়া । যাই হোক, প্রয়োজনীয় আধ্যাত্মিক অনুশীলন ছাড়া আল্লাহর ভালবাসা সরাসরি ০৬৫০

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।