ন্যায়বান এবং সত্যবাদীদের সাথে থাকা ৬৪৬৫৯ রাসুল সা.এর জীবনী থেকে আমরা আর একটা উদাহরণ পেতে পারি । একদিন তিনি মুহাস্সির উপত্যকা অতিক্রম করছিলেন । মুহাস্সির উপত্যকা আরাফাত এবং মুখদালিফ এর মাঝখানে অবস্থিত। সঙ্গীরা বিস্মিত হলেন, “ হে আল্লাহর দূত, হঠাৎ আপনি এত তাড়াহুড়ো করে এগোচ্ছেন কেন?” মুহাম্মদ সা. বললেন, “সর্বশক্তিমান আল্লাহ স্বৈরাচারী আবরাহা এবং তার সৈন্যদের এই জায়গায়ই ধ্বংস করেছিলেন ।” আর একটি ঘটনা এরকম যে, রাসুল সা. তাবুকের যুদ্ধ থেকে ফিরছিলেন । সাহাবিরা খুব ক্লান্ত ছিলেন। অতএব তারা একটু বিশ্রাম করতে চাইলেন । একদা সামুদ জাতিরা যে এলাকায় বাস করতো, সেখানে তারা থামলেন । নবীজী বললেন, “আলাহ্ এই জায়গায় সামুদ জাতিকে ধ্বংস করেছিলেন । এখান থেকে পানি আহরণ করো না। যাতে করে তাদের দুঃখ তোমাদের প্রভাবিত করতে না পারে। তারা বললেন, “হে আল্লাহর দূত! আমরা ইতোমধ্যেই আটার খামিরা তৈরী করেছি এই পানি দিয়ে । আমাদের থলেতেও এই পানি ভরে ফেলেছি ।” একথার পরিপ্রেক্ষিতে রাসুল সা. তাদেরকে আদেশ করলেন, “সেই আটা তাদের উটগুলোকে খাওয়াতে এবং পানিগুলো ফেলে দিতে ।” (বুখারি, আনবিয়া, ১৭) এইগুলোর সবি একই ধরনের হাদীস । যেগুলোর বক্তব্য হল, অচেতন বস্তও তাদের চারিদিকে সংঘটিত খারাপ অথবা ভাল ঘটনাবলী দ্বারা প্রভাবান্িত হয় । ঠিক যেমন আল্লাহর বন্ধুরা মজলিসে অংশগ্রহণকারীদের মধ্যে তাদের আধ্যাত্মিক আশীর্বাদ, তাদের ভালবাসা এবং হর্ষ ছড়িয়ে দেন। তাদের হৃদয়ের আলো অন্যদের মধ্যে প্রতিফলিত হয়। আমাদের ভূলে যাওয়া উচিত নয়, পার্থিব বন্তসমূহ একে অন্যকে প্রভাবান্বিত করে । একিভাবে আধ্যাত্মিক পরিস্থিতি এবং বস্তসমূহ পরস্পরের উপর প্রভাব বিস্তার করে । এর প্রতিফলন এবং রূপান্তরের বিস্তৃতি ছারা হৃদয় প্রজ্ঞা এবং সত্যের আলোকে পূর্ণ হয়ে ওঠে । ঠিক যেমন ভোরের বাতাস যেখানেই বহে সেখানেই গোলাপ, মৃগ নাভীর মিষ্টি সুগন্ধ এবং অন্যান্য সুগন্ধি ছড়িয়ে দেয়। অতএব আমরা যথাসাধ্য চেষ্টা করবো আধ্যাত্মিক পূর্ণাঙ্গতা এবং ন্যায় এবং সত্যের শুভ দিকটা থেকে লাভবান হতে । আল্লাহ তা'আলা কুরআনে বলেছেন, ০5১০ 0219563 4019511%2 (58 পা “হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো ।” (সূরা তওবা, ৯:১১৯) কারো বিশ্বাস পূর্ণাঙ্গ হওয়ার জন্য প্রয়োজন যারা কাজে কর্মে সৎ এবং আল্লাহর প্রতি আনুগত্য ও ভালবাসায় বিশ্বস্ত, এমন মানুষদের সাথে বন্ধুত্ব করা। আল্লাহর এ ধরনের ৩১] ০9৬৫০
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।