The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

*৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা স্তগীকৃত আবর্জনা যা চারিদিকে দূর্ণন্ধ ছড়ায় । এই বাস্তবতার নিরিখে শাইখ উবায়েত তার অনুসারীদের সাবধান করেছেন, “পাপীদের সাহচর্য্য স্নায়বিক উত্তেজনা, বিচ্ছিননতা এবং মনোযোগ বিনষ্ট করে।” একদিন আবু ইয়াজিদ আল বিসতামীর খুব বিষন্ন বোধ করলেন। তিনি কিছুতেই মনোযোগী হতে পারছিলেন না এবং তার মজলিশের বন্ধুদের জিজ্ঞেস করলেন: “আমাদের মধ্যে কি কোন আগন্তুক (পাপী) আছে?” বন্ধুরা চারিদিকে খোঁজ নিলো । কিন্তু এমন কাউকে দেখতে পেল না যাকে তারা চেনে না। আবু ইয়াজিদ আবার বললেন, “ভালভাবে খোঁজো! যেখানে সবার ছড়িগুলো আছে সেখানে খুঁজে দেখো । সেখানে পাপীর উপস্থিতির চিহ্ নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে । অন্যথায় আমি এত অস্বস্তি বা বিষন্ন বোধ করতাম না।” তারা আরও একবার অনুসন্ধান করল এবং একজন পাপীর ছড়ি দেখতে পেল । তারা সেটা বাইরে ফেলে দিল। আবু ইয়াজিদের মনের শান্তি এবং আধ্যাত্মিক মগ্নতা পুনরায় ফিরে এলো । আর একটি ছোট্ট সত্য কাহিনী এখানে উল্লেখ করা যায়। উবাইদুল্লাহ আহরার তার এক ঘনিষ্ট সঙ্গীকে বলেছিলেন, “আমি তোমার মধ্যে কিছু গলদ অনুভব করছি । আমার মনে হয় তুমি কোন পাপীর পরিচ্ছদ পরিধান করেছ ।” তার সঙ্গী আশ্চর্যান্বিত হয়ে উত্তর দিল, “হ্যা, তাই। তারপর সে তার পোশাক পাল্টিয়ে পুনরায় যোগ দিল |” এই সূত্র ধরে আর একটি উদাহরণ ইউসুফ আ. এবং তার বাবা ইয়াকুব আ.-এর গল্প থেকে পাওয়া যায়। ইয়াকুব আ. তার এই পুত্রকে সবচে” বেশি ভালবাসতেন । কেননা ইউসুফের মধ্যে তিনি নিজ চারিত্রিক বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেছিলেন । পুত্রের জন্য তার ভালবাসা এতটাই তীব্র ছিল যে, ইউসুফের গায়ের শার্ট যখন তীর কাছে পাঠানো হল তখন তিনিই সেটা সনাক্ত করেছিলেন যে, এটা ইউসুফের শার্ট; অন্য কেউ নয়। শার্টে তিনি পুত্রের গায়ের গন্ধটা থেকেই বুঝতে পেরেছিলেন । যদি আল্লাহর বন্ধুদের আধ্যাত্মিক স্তর যে কোন বস্তর প্রকৃতির মধ্যে প্রবিষ্ট হতে পারে, তাহলে নিঃশঙ্কচিন্তে হৃদয়ের চাহিদা পুরণ করাটা কতখানি গুরুতৃপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা সন্দেহাতীতভাবেই হৃদয় বস্তর চাইতে বেশী সংবেদনশীল । তাসাউফের বিজ্ঞ আলেমগণ বলেন, এমনকি জড় বস্তর উপরও মানুষের কাজ এবং নৈতিকতার প্রভাব পড়ে । যেখানে ভাল কাজ সম্পাদন হয় সে জায়গায় প্রার্থনা করা এবং যে জায়গায় খারাপ কাজ সম্পাদন হয় সে জায়গায় প্রার্থনা করা - দ্‌*টো সম্পূর্ণ ভিন্ন জিনিষ । এ কারণেই কাবা শরীফে প্রার্থনা করলে যে পুরস্কার পাওয়া যায় তা অন্য কোন জায়গায় করলে পাওয়া যায় ও. ০৬৫০

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।