The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০৬৫০ *৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা উপরোক্ত সংলাপ থেকে যে বার্তা আমরা পাই, তা মুসলিমদের ন্যায়বান এবং সত্যবাদী হতে উৎসাহিত করে । তাসাউফের শিক্ষায় আধ্যাত্মিকতা থেকে লাভবান হওয়ার জন্য এবং অন্য নেতিবাচক দিকগুলো থেকে মনকে রক্ষা করার জন্য ন্যায়বান এবং সত্যবাদীদের সাথে থাকাটা জরুরী সাব্যস্ত করা হয়। দেহের অন্যান্য অঙ্গের মত হৃদয় নয়; হৃদয় কোন উদ্দেশ্য নিয়ে কাজ করে না। এটা সহজেই পরিবেশ এবং পরিস্থিতি দ্বারা আক্রান্ত হয় । হৃদয় সহজেই চারপাশের পরিবেশের রং এবং বৈশিষ্ট দ্বারা প্রভাবিত হয়। পরিবেশের প্রভাব হয় ইতিবাচক নয় নেতিবাচক হয়। যদি এই হৃদয় নামক অঙ্গটি যথাযথ শিক্ষা এবং নিজের উপর কিছু পরিমাণ নিয়ন্ত্রণ না রাখতে পারে তাহলে তা ভয়ানক বিপদের সম্মুখীন হয়। আধ্যাত্মিক উ্থান বা পতন নির্ভর করে নিজের মধ্যে ভালবাসা এবং ঘৃণার পরিমাণ কতখানি আছে তার উপর । আধ্যাত্মিক পূর্ণাঙ্গতার পথে জরুরী হল, যা ভালবাসার যোগ্য তাকে ভালবাসা এবং যা ঘৃণার যোগ্য তাকে ঘৃনা করা। আল্লাহর ন্যায়বান এবং সত্যবাদী বান্দাদের সাথে থাকাটা এবং তাদের দ্বারা প্রভাবান্বিত হওয়ার গুরুতৃটা অনেক । সত্যবাদীদের সংশ্ববে যথেষ্ট পরিমাণে আধ্যাত্মিক অগ্রগতি সাধিত হয়। যাই হোক ভালবাসার বন্তকে ভালবাসার উপরই নির্ভর করে কতখানি লাভবান হবে সে। অন্যথায় শুধু পারস্পরিক সঙ্গলাভের ফলে কিছু লাভ হওয়া সন্তেও সত্যিকারার্থে অল্প কিছইু পাওয়া যায়। এটা এখানে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে, “সাহাবী এবং “সুহবাত' দুইটা শব্দেরই উৎপত্তি আরবী ভাষা থেকে। প্রকৃতপক্ষে মুহাম্মাদ সা.-এর সঙ্গীরা তার মজলিশ থেকে সবচে' লাভবান হওয়ার উদাহরণ হিসেবে বিবেচনা করা যায়। কেননা প্রিয় নবী সা.-এর প্রতি তাদের ছিলো ভালবাসা এবং সম্মানের প্রাচুর্্যতা; তারা কিভাবে আধ্যাত্মিক জগতের এত উধ্র্বে উঠল তা বুঝতে হলে আমাদের বুঝা দরকার যে, নবীজিকে তারা কী পরিমাণ শ্রদ্ধা এবং সম্মান করতেন। একজন সাহাবী উল্লেখ করেন, “আমরা এত মুগ্ধভাবে নবীজির ওয়াজ শুনতাম যে নড়াচড়া করতেও ভয় পেতাম ।” নবীজি তার সঙ্গীদের তৃষিত হদয়ে প্রজ্ঞা এবং করুণার বৃষ্টি বর্ষণ করতেন । নবীজির সঙ্গ লাভে তারা ধন্য হতেন। তাদের হৃদয়ের ভূমি থেকে যেন প্রজ্ঞা এবং জ্ঞানের বীজ উৎসারিত হতো । তাদের হৃদয়ে নবীজির ভালবাসা এবং আধ্যাত্মিকতার প্রতিফলন হিসেবে তৈরী হত দৃষ্টান্তমূলক নতুন ব্যক্তিতেের। জাহিলিয়াতের (ইসলাম পূর্ব অজ্ঞতার বা অন্ধকার যুগ) পুরোনো ব্যক্তিতৃগুলো যারা কন্যা সন্তানদের পর্যন্ত জীবন্ত কবর দিত এবং এ ধরনের আরো অনেক নিষ্ঠুর আচরণ করতো, এমন লোকগুলোর মন থেকে সকল পঞ্কিলতা বিলুপ্ত

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।