ন্যায়বান এবং সত্যবাদীদের সাথে থাকা একদা এক অজ্ঞ লোক ছিল, আল্লাহর বন্ধুদের সে ঘৃণা করতো । একদিন এক দরবেশ শাইখের আশ্রমের পাশ দিয়ে যাওয়ার সময় তার মনে শাইখের হাল হাকিকত জানার কৌতুহল জাগলো । সে লুকিয়ে চোরের মত উকি দিয়ে দেখল যে, অনেক দরবেশ একসাথে বসে আছেন। সেখানে ওয়াজ চলছে। উদ্ধত লোকটা তাদেরকে হীন ভেবে নিজের পথে রওয়ানা দিল। সেই রাতে সে একটা ভয়ানক স্বপ্ন দেখল। স্বপ্নটা অনেকটা এরকম- শেষ বিচারের দিন হয়েছে । হাশরের মাঠের বিচারের পর শয়তান তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সেই আশ্রমের শাইখ উপস্থিত হলেন এবং শয়তানকে বললেন,“ওকে ছেড়ে দাও, গতকাল ওকে আমাদের জমায়েতে দেখা গেছে ।” শয়তান উত্তরে বলল, “কিন্তু সে একজন ভীষণ অহংকারী লোক এবং দোজখই ওর প্রাপ্য |” ঠিক তখনই লোকটার ঘুম ভেঙে গেল । সকালে প্রথম যে কাজটি সে করল, আশ্রমে গেল এবং প্রজ্ঞার আসরের সভা হল। আনাস ইবনু মালিক রাদি. থেকে বর্ণিত এক হাদীসে আছে, একদল ফেরেশতা জিকির জমায়েতের আসর খুঁজতে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলেন। এরকম জিকির আসরের সন্ধান পাওয়ার পর তারা সেই আসরের চারদিক ঘিরে ধরলেন এবং বললেন,“হে প্রভু! আপনার এ সকল বান্দারা আপনার পবিত্র গ্রন্থ পাঠ করছেন৷ আপনার প্রেরিত রাসূলের গুণগান করছে। এবং আপনার কাছে ইহকাল এবং পরকালের আকাঙ্খাগুলো পূরণের দাবী করছে।” সর্বশক্তিমান আল্লাহ বললেন, “তোমরা সাক্ষী থাকো, আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম ।” ফেরেশতারা বললেন, “হে প্রভু! ভুলক্রমে সেই জমায়েতে কিছু উদ্ধত লোকও ছিল।” সর্বশক্তিমান আল্লাহ উত্তর দিলেন, “জমায়েতের অংশগ্রহণকারীরা সবাই ন্যায়বান এবং সত্যবাদী । অতএব যারাই তাদের সঙ্গ লাভ করবে তারা কখনোই আমাকে অমান্য করবে না।” ৩৫] ০9৬৫০
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।