০৬৫০ *৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা মুহাম্মাদ সা. শুধুমাত্র হুযাইফা নামক এক বিশ্বাসীকে মুসলিম উম্মাহর নিরাপত্তার জন্য মুনাফিকদের খবর দিলে উমর রাদি.-এর কানে এই কথা আসলে । তিনি হুযইফাকে জিজ্ঞেস করলেন, “ও হুযাইফা! আল্লাহর কসম! আমাকে বলো, আমার মধ্যে কি ভন্ডামির কোন চিহৃ লক্ষ্য করেছ?” হুধায়ফা উত্তরে বললেনঃ “ও খলিফা! আমি শুধুমাত্র আপনার ব্যাপারে নিশ্চিত যে, আপনার মধ্যে সেই চিহ্ন নেই।” হাসান আল বসরি রাহ. তাঁর শিষ্য হাদীস প্রণেতা তাউসকে বললেন, “হে তাউস! যদি হাদিস শেখাতে গিয়ে তুমি অহংকার বোধ কর, তাহলে এই বিষয়ে শিক্ষাদান থেকে বিরত থাকো ।” তিনশত শিক্ষার্থীর শিক্ষক ইমাম গাজালী রাহ.-ও নিজের ব্যাপারে উদ্ধিগ্ন ছিলেন। “এই ছাত্রদের পড়ানোর উদ্দেশ্য কি আল্লাহর নৈকট্য লাভ নাকি আমি খ্যাতির মোহের ফাদে পড়ে বিপদশ্স্থ হওয়া?” এই প্রশ্ন তিনি নিজেকে বারবার করতেন। সুলতান ইয়াভজ সেলিম মিশরে সমরাভিযান থেকে ফেরার পথে জানতে পারলেন ইস্তাম্বুলের জনগণ সুলতানের আগমনে গভীর উত্তেজনা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সে কারণে, নিজ শহরের অনেক নিকটে এসেও তিনি কামলিকা পাহাড়ের পাদদেশে তাবু গাড়লেন। তিনি উদ্বিগ্ন ছিলেন পাছে তার অহং বোধ জেগে ওঠে, তখন তিনি তার ভূত্য হাসান খানকে ডেকে বললেন, “রাতে সবাই বাড়ী ফিরে না যাওয়া পর্যন্ত চলো অপেক্ষা করি; তারপর আমরা ইস্তাম্বুলে প্রবেশ করবো । মানুষের প্রশংসা এবং হাত তালির দরকার নেই । কেননা বিজয়ের অহংকার আমাদের শক্তিহীন করে ফেলবে ।” অবশেষে জনগণের করতালি এবং প্রশংসা ছাড়াই চুপিসারে তিনি শহরে প্রবেশ করলেন। এসব উদাহরণ আমাদের এই শিক্ষা দেয় যে, আমরা যেন যেকোন পরিস্থিতিতেই সরল পথকে অটলভাবে অনুসরণ করতে পারি এবং সে কারণে আমাদের উচিত মনকে সব ধরণের কালিমা থেকে মুক্ত রাখা । এই হদয়েই আল্লাহ প্রতিভাত হন। প্রার্থনার মূল্য নির্ভর করে হৃদয়ের স্বচ্ছতার উপর । কুরআনের ভাষায় “এমন দিন আসবে যখন না ধন-সম্পদ না পুত্র সন্তানের প্রাপ্তি ঘটবে। বরং সেই শুধু সমৃদ্ধি লাভ করবে যার হৃদয় ছিল আল্লাহর প্রেমে মত্ত।” শু'আরা ২৬৪৮৮-৮৯) এই কথারই পুনরাবৃত্তি আমরা শুনতে পাই রাসুলের উক্তিতে, “সত্যিকারার্থে আল্লাহ্ তোমার চেহারা বা ধন সম্পদের বিচার করেন না; বরং তিনি বিচার করেন, তোমার বিশুদ্ধ মন এবং ভাল কাজ” (সহিহ মুসলিম) আমি আল্লাহর কাছে এই প্রার্থনাই করি যে, তিনি যেন সরল পথে চলার তৌফিক দান করেন। আমীন!
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।