দৃঢ়ভাবে আল্লাহর পথ অনুসরণ ৮৮২৬৬৪৯ যুগে যুগে মানবজাতি যে অজ্ঞতার অন্ধকার অতিক্রম করেছে যেমন যখন মানুষ বন্ত জাগতিক ক্ষমতা এবং অহং দ্বারা নিয়ন্ত্রিত হত তখন আল্লাহ তা'আলা কিছু অসাধারণ ধার্মিক ব্যক্তিদের এইসব অনালোকিত মানুষদের পথ দেখানোর দায়িতু দিলেন । এই বিশিষ্ট ব্যক্তিরা তাদের সম্প্রদায়ের অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছেন । যাদের দায়িত্ব ছিল, ১. কুরআন পাঠ করা এবং ব্যাখ্যা করা। ২. সেই পবিত্র গ্রন্থের প্রজ্ঞা তাদের মধ্যে সঞ্চারিত করা । ৩. তাদের প্রকৃতি পবিত্র করা অর্থাৎ বিপথগামী মানুষদের যথাযথ দিক নির্দেশনা দেয়া । আদম আ. থেকে শুরু করে পথ প্রদর্শকদের এই পবিত্র ধারাবাহিকতা সম্পূর্ণতা লাভ করে শেষ নবী মুহাম্মাদ সা.- এর আবির্ভাবের মধ্য দিয়ে। সরল পথ হল তাদের বাতলানো পথে একগুচ্ছ সৎ কাজের আমল করা । সহি আমলের দুইটা শর্ত আছে, ১. আল্লাহর বিধানকে যথাযথ এবং বিনীতভাবে পালন করা। ২. ষ্টার সৃষ্টিসমূহকে ভালবাসা এবং তাদের প্রতি মমতা প্রদর্শন করা। অন্যকথায়, আল্লাহর রাসুলকে দৃঢ়তার সাথে ভালবাসা এবং তার দৃষ্টান্তমূলক ব্যক্তিতৃকে অনুসরণ করা । কুরআন এবং সুন্নাহর আধ্যাত্মিক দিক নির্দেশনা অনুযায়ী জীবন- যাপন করা। জাগতিক মোহ থেকে দূরে থাকা এবং প্রাথনা, আনুগত্য ও জ্ঞানের রহস্য উম্মোচনে লেগে থাকা । একজন ব্যক্তির উচিত সত্য এবং নিষ্ঠা নিজের মধ্যে জাগ্রত করে । নিজের ইন্দ্রিয়গুলো কে নিয়ন্ত্রণে রাখা । আল্লাহর রাহে আমরা যে সমস্ত কাজ করে থাকি সেগুলো থেকে বিচ্যুত হওয়ার অর্থ, তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা । যা আল্লাহর অস্তিত্ের স্বীকারকে পুরোপুরি নাকচ করে দেয়। এজন্যই শুধুমাত্র আল্লাহর জন্যই যাবতীয় কাজ করা উচিত। উমর ইবনুল খাত্তাব পর্যন্ত পর্যন্ত উদ্দিপ্ন থাকতেন এই ভেবে যে, তিনি আল্লাহর পথে আন্তরিকতা এবং খজুতার সাথে চলতে পারছেন কিনা । যখন তিনি খলিফা হলেন তখন তিনি প্রশ্ন করলেন, “হে মক্কাবাসী! যদি আমি আল্লাহর নির্দেশিত পথ থেকে সরে যাই অথবা ভুল পথে হাটতে শুরু করি আপনারা তাহলে কি করবেন?” একজন বেদুইন দীড়িয়ে বলে উঠল, “হে খলিফা! চিন্তা করবেন না । যদি আপনি ভুল পথে চলেন তাহলে আমরা আমাদের তলোয়ার দিয়ে আপনাকে শুদ্ধ করে দেবো ।” এই উত্তরে খলিফা খুব অন্তষ্ট হলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, “হে প্রভূ সমস্ত প্রশংসা আপনারই জন্যই । আপনি এমন এক সম্প্রদায়ের আশীর্বাদ আমাকে দিয়েছেন যারা লক্ষ্য থেকে বিচ্যুত হলে আমাকে আবার সরল পথে ফিরিয়ে আনবে ।” ০9৬৫০
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।