The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০৬৫০ *৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা জ্ঞান। সে জ্ঞান সূর্যের মত উজ্জ্বল আলোর ইলাহী এক শক্তিতে পূর্ণ। জ্ঞানের শক্তির প্রথরতায় যে কোন কিছুই ভস্মীভূত হয়ে যেতে বাধ্য ।” দৃঢ় খজুতা ছাড়া সরল পথ অনুসরণকারী একজন শিষ্যের পক্ষে সেই পথে চলা প্রায় অসম্ভব । তার বিশাল প্রচেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায় এই খজতা অর্জন না করতে পারলে । সেই কারণে এই খজুতাকে আলল্লাহ তা'আলা একটি বিশাল অলৌকিকতা হিসেবে গ্রহণ করেছেন। অন্য একটি সংজ্ঞানুসারে সরল পথের অর্থ হল সব কাজে পরিমিতি বোধ থাকা অর্থাৎ অমিতব্যয়ী অথবা কৃপন হওয়ার মত চরম কোন পর্যায়ে না যাওয়া । সরল পথে ধৈর্যের সাথে লেগে থাকা এবং আদিষ্ট ইলাহী বিধানগুলো মেনে চলা । তাই আল্লাহর প্রেরিত নবী সা. ঈমানদারদের সব কাজে এই পরিমিতি বোধ অনুসরণ করতে বলেন । এটা সবার জানা প্রয়োজন যে, এই নীতি অনুসরণ করেই প্রিয় নবী সা. সমগ্র জীবন অতিবাহিত করেছেন। তিনি বাহ্যিকভাবে একজন সাধারণ মানুষের সীমার মধ্যে থেকেছেন যাতে তাদের জন্য তিনি একটা দৃষ্টান্ত হতে পারেন । তাঁর জীবন পরিবারের অন্য সকলের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং অন্যসব সামাজিক যোগাযোগের ক্ষেত্রে একটি সফল উদাহরণ । আল্লাহর দূত তাঁর এইসব কার্যকলাপকে সঠিকভাবে এবং সঠিক জায়গায় চর্চা করেছেন এবং আপন সম্প্রদায়কে এই বিষয়ে সঠিক চর্চা করেছেন। নিজ সম্প্রদায়কে এই শিক্ষার সঠিকভাবে প্রয়োগের পথ দেখিয়েছেন। নবীজির এই অনুশাসন থেকে বিচ্যুত হওয়া এবং হটকারীদের মানতে গিয়ে নিজের দায়িত্ব কর্তব্যে অবহেলা করা তাই গ্রহণযোগ্য নয়। অতএব আমাদের অবশ্যই মুহাম্মাদ সা.-এর নির্দেশিত পথে জীবন কাটানো উচিত। মহান সূফী সাধক আবদুল খালিক গুজদুওয়ানী এই বিষয়টির সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। প্রথমবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, “আমরা কি আমাদের অহং দ্বারাই পরিচালিত হবো নাকি হবো না?” শাইখ প্রত্যুত্তরে বললেন, “এই দুইটিকে আলাদা করা খুব শক্ত কাজ। অহং আসলে মানুষের আকাঙ্খাকে প্রতারিত করে । শয়তানের প্ররোচনায় এশ্বরিক কী না তা চিহ্নিত করা কঠিন হয়ে যায় এই অহংকারের কারণে । এই কারণে আল্ল- [হর অনুশাসনগ্ুলো মেনে চলা এবং তার নিষেধগুলো থেকে বিরত থাকাই ভার। এটাই সত্যিকারের আনুগত্য ৷” আল্লাহ্‌ বলেন, “বলো, এটাই আমার পথ। আমি তোমাকে আল্লাহর দিকে অবনত হতে আহবান করছি। সেই বিশেষ জ্ঞানের দিকে যা আমি অনুসরণ করছি। এবং যে আমাকে অনুসরণ করছে। আল্লাহ মহান এবং আমি কখনোই পৌত্তলিকদেরকে আল্লাহর শরিক সাথে করবো না।” ইউসুফ, ১২৪১০৮)

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।