দৃঢ়ভাবে আল্লাহর পথ অনুসরণ ৮৮২৬৬৯ আল্লাহকে স্মরণ এবং তার তুষ্টি বিধান করেই একমাত্র সরল পথে থাকা সম্ভব । “একমাত্র আল্লাহই তোমার এবং আমার প্রভু। অতএব তার প্রার্থনা কর। এটাই সরল পথ ।” (আলে ইমরান, ৩:৫১) “যে দৃঢ়ভাবে আল্লাহকে বিশ্বাস করে সেই সরল পথের সন্ধান পায়।” (আলে ইমরান, ৩:১০১) সূরা আন*আমে সরল পথকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে, বলো, “এসো, আমি তোমাদের অনুশীলন করাবো, আল্লাহ যা যা তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন । কাউকে তার শরিক না করা, পিতা-মাতার সাথে সদাচরণ করা, দরিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়েও নিজ সন্তানকে হত্যা না করা । আমরা তাদের এবং তোমার জন্য জীবন ধারনের মৌলিক চাহিদা পূরণ অব্যাহত রেখেছি । অশোভনীয় কাজ প্রকাশ্যে অথবা গোপনে কখনো কর না। বিচার অথবা আইনের ব্যবহার ছাড়া কারো জীবন ছিনিয়ে নিও না। কেননা, আল্লাহর সৃষ্টিসমূহ পবিত্র । অতএব, তার আদেশ হল তোমাকে প্রজ্ঞাবান হতে হবে, পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত। এতিমের সম্পদের সমৃদ্ধি সাধন ছাড়া সেই সম্পদের উপর কোন রূপ অধিকার রাখা চলবে না। পণ্যের ক্ষেত্রে মাপ এবং ওজনে ক্রেতাকে প্রতারিত করা যাবে না। কোন প্রাণীর উপর এমন কোন বোঝা চাপানো যাবে না যা সে বহন করতে পারবে না। যখনই কথা বলবে, অন্যায়কে প্রশ্রয় দেবে না। এমনকি তা যদি তোমার নিকটতম আত্ম্রীয়ও হয় এবং আল্লাহর অঙ্গীকার পুরণ করবে যা তিনি আদেশ করেছেন। বন্ততপক্ষে, এটাই আহ্রাহর আদিষ্ট সরল পথ । এটাই অনুসরণ কর, অন্যদের পথ অনুসরণ কর না। তারা তোমাকে পথভ্রষ্ট করবে । অতএব, আল্লাহর এই আদেশ যে তুমি ন্যায়নিষ্ট হও ।” (সুরা আন'আম, ৬৪১৫১-১৫৩) মানুষ ত্রষ্টার অন্যান্য সৃষ্টির চাইতে আল্লাহকে যদি বেশী না ভালবাসে তাহলে সে কখনোই সরল ও সত্য পথের সন্ধান পাবে না। এই পর্যায়ে পৌছাতে হলে আল্লাহর প্রাপ্য অর্থাৎ তাকে জানা দরকার | অতএব, এটা বলা যেতে পারে যে সরল এবং সত্যের পথ হল আল্লাহ সম্বন্ধে জ্ঞান লাভ করা। কারণ যে ব্যক্তি এই জ্ঞান লাভ করে এবং সেই অনুসারে নিজের জীবনকে সাজায়, সেই তার প্রকৃতির নেতিবাচক গুণগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে । এবং শয়তানের শয়তানি থেকে নিজেকে রক্ষা করতে পারে । এই পর্যায়ে পৌছালে সেই ব্যক্তির মন আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করে । তার কাছে আধ্যাত্মিক জগতের জানালা খুলে যায় এবং পুরো জগত প্রজ্ঞার এক বিশাল পুস্তকে রূপান্তরিত হয়। আল্লাহর জ্ঞান অর্জনকারী আবু সাইদ আল খাররাজ নামের একজন আলোকিত মানুষ স্বপ্নে শয়তানকে দেখতে পান। স্বপ্নে তিনি লাঠি দিয়ে শয়তানকে আঘাত করার চেষ্টা করেন। ইবলিস তখন বলেছিল, “হে আবু সাঈদ! আমি তোমার লাঠিকে ভয় করি না। কেননা এই লাঠিকে চোখে দেখতে পাওয়া যায়। আমি যেটাকে ভয় পাই তা হল, আল্লাহর জ্ঞানে আলোকিত সেই ব্যক্তির মনকে যে মন আল্লাহর আরশ থেকে পাওয়া আধ্যাত্মিক ০9৬৫০
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।