০৬৫০ *৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা এই আদেশসমূহ অনুসরণ এবং প্রয়োগে যত বাধাই আসুক না কেন হতোদ্যোম হবেন না। আপনার প্রভূ আপনার সাহায্যকারী |” এই সুত্রে আবদুল্লাহ ইবনু আব্বাস রাদি. বলেন, “কুরআনের অন্য কোন আয়াতই এই আয়াতটির আদিষ্ট দায়িতের মত এতটা ভারী মুহাম্মাদ সা.-এর কাছে মনে হয়নি” অন্যদিকে মূলতঃ এই আয়াতটি নবীজির জন্য নাযিল হলেও, তা সমগ্ব মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রেই প্রযোজ্য ৷ সুতরাং যা মুহাম্মাদ সা.-এর বয়স বাড়িয়ে দিয়েছিল তা হল, এই অনুশাসনের পথে সমগ্র মুসলিম উম্মাহকে পরিচালিত করার গুরুদায়িত । কেননা নিয়লিখিত আয়াত দ্বারা তার সেই দায়িতৃটা নিশ্চিত করা হয়েছে, ৮:2০ 1০ ৬ ০৪০১৬। ৩৯ ৪ “প্রকৃতপক্ষে, সরল ও সত্য পথে মানুষকে পরিচালিত করার জন্য আমার থ্রেরিত অন্য অনেক নবীদের মধ্যে তুমি একজন” ইয়াসিন, ৩৬:৩-৪) সুতরাং সেই সরল সত্য পথ অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়ার আর কোন উপায় নেই । এই আদেশের থেকে কঠিন আর কোন অনুশাসন নেই । তাসাউফের মতাদর্শে সবচে' প্রথম এবং প্রধান গুরুতৃ দেয়া হয়েছে আল্লাহর এই অনুশাসন সবক্ষেত্রে মেনে চলার জন্য । এটা পালন করা এত কঠিন বলেই পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা বার বার পড়তে বলা হয়েছে। সূরা ফাতিহার মূল বার্তা, আমাদের সত্য ও সরল পথে পরিচালিত করা। এই কারণেই মুসলিমরা প্রতিদিন ডজন বার এই সুরাটি পড়ে যা এটাই প্রমাণ করে যে, এই পথে চলা কতখানি কঠিন ব্যাপার। কুরআনে বর্ণিত সরল পথটি হল, আল্লাহর পথে চলা । অর্থাৎ যথাযথ পথে । আল্লাহর নাজিল করা কিতাব অনুযায়ী চলা । কুরআন অনুসরণ করা । বিশ্বাস এবং বিশ্বাস সংক্রান্ত বিষয়গুলো মেনে চলা । ইসলাম এবং নবী মুহাম্মাদ সা.-এর এবং তার সাহাবীদের জীবনাচারণ মেনে শরিয়াহ অনুসারে চলা । ন্যায়বান ও আল্লাহর রাহে শহীদের পথে চলা । এটাই হল ইহকালের সুখ-শান্তি এবং পরকালে বেহেশত লাভের উপায় । সরল সত্যপথ শুধুমাত্র সেই সব নির্বাচিত মানুষদের জন্য যারা আল্লাহর আশীর্বাদপুষ্ট । তারা হলেন, প্রথমত নবীরা, তারপর সত্যবাদীরা, শহীদেরা এবং ন্যায়বান মানুষেরা । আর যারা তাদেরকে অনুসরণ করে তারাও সরল ও সত্য পথের অনুসারী ৷ এটা এমন একটা পথ যা বিশ্বাসীদের আল্লাহর অভিমুখী করে । সর্বশক্তিমান আল্লাহ বলেন, “যারা আল্লাহর পথে চলে, যা কিছু জান্নাতে রয়েছে, তার সবই তাদেরই জন্য ৷ মনে রেখ, কিভাবে সব বিষয় আল্লাহর দিকেই আনত হয়। ৮ সেরা, শুরা, ৪২:৫৩)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।