দৃঢ়চিত্তে অনুসরণ করার আক্ষরিক অর্থ হল, “ভয়শুন্য এবং অটলভাবে লক্ষ্যের উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করা ।” সূফীদের পরিভাষায় এর সংগতিপূর্ণ অর্থ হল, “কোনরকম ক্ষতি এবং ধ্বংস ছাড়াই মানুষের নিঃস্কুলুষতা এবং পরিবন্রতাকে সংরক্ষণের ক্ষমতা ।” মনের আধ্যাত্মিক জীবন রক্ষার ফলাফল হল, মন যতই মুহাম্মাদ সা.-এর ফুলের মত চরিত্র অর্জনের জন্য আধ্যাত্মিকতার কাছাকাছি পৌছায় ততই অহং দমন করা সহজ হয় এবং নিস্কলুষ চরিত্রের অধিকারী হয়। সেই সাথে রহস্য ততই স্বতঃসিদ্ধ প্রমাণের দ্বারা উন্মোচিত হয় । সর্বশক্তিমান আল্লাহ লক্ষ্যের লক্ষ্য হয়ে ওঠেন । তখন আল্লাহ্ ছাড়া সবকিছুই তাৎপর্য্য হারিয়ে ফেলে । এমন লোক এশ্বরিক আলোকে আলোকিত হয়ে ওঠে। এই পর্যায়ে পৌছানো যে কত কঠিন সে ব্যাপারে জোর দিতে গিয়ে আমাদের নবীজীকেও সাবধান করে আল্লাহ তা'আলা সুরা হুদে কয়েকটি আয়াত নাজিল করেছেন। যদিও নবীজি সৃষ্টির অপরিহার্য শর্ত, সমস্ত সৃষ্টির করুণাধারা এবং একই সাথে নৈতিকতার নিখুঁত উদাহরণ ছিলেন । আয়াতটি এরকম, “সুতরাং যেমন তোমাকে আদেশ করা হয়েছে, দৃঢ়ভাবে সরল পথ অনুসরণ কর।” মুহাম্মাদ সা. এলাহী দায়িত্বের বিশাল বোঝার ভার তাঁর সাহাবীরা প্রশ্ন করেছিলেন, “হে আল্লাহর প্রেরিত রাসূল! আপনার পূর্বসূরী নবীদের গল্পগুলোই কি আপনার বয়স এত বাড়িয়ে দিয়েছে?” মুহাম্মাদ সা. উত্তর দিলেন, “সেই আয়াত, “সুতরাং সরল পথ অনুসরণ কর, যেমন তোমাকে আদেশ করা হয়েছে” হেদ, ১১:১১২)। এই আয়াতটি নাযিল হওয়ার পর, মুহাম্মাদ সা.-এর চুলের কিছু অংশ সাদা হয়ে যায়, আগে যা ছিল পুরোপুরি কালো রঙের । মুফাস্সিরগণ এই আয়াতটি ব্যাখ্যা করেছেন এভাবে, “হে মুহাম্মাদ! কুরআনের নৈতিকতা অনুশাসনগুলো অনুযায়ী আচরণ করলে অবশ্যই আপনি খজুতার দৃষ্টান্ত হবেন। যদিও আপনার সম্পর্কে কোন সন্দেহের অবকাশ নেই। ভগ এবং পৌত্তলিকদের কথায় মনে কিছু করবেন না। আল্লাহ তাদের বিচার করবেন। আল্লাহর আদেশ অনুযায়ী আপনার ব্যক্তিগত এবং সামষ্টিক দায়িতৃগুলো পালনে দৃঢ় থাকুন এবং সত্য ও সরল পথ থেকে ব্দ্রিত হবেন না। সেই পথ অনুসরণ করা যতই কঠিনই হোক না কেন। ০9৬৫০
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।