০৬৫০ *৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা “মনে রেখ, যারা আল্লাহর যথার্থ বন্ধু তাদের কোন ভয় বা দুষ্ঠখ নেই।” (ইউনুস, ১০:৬২) মানুষের মর্যাদার ইতিহাসে খাটি মানুষরাই উদাহরণ । তাদের নির্দেশনাতেই নির্ধারিত হয় কারা কালক্রমে বিশ্ব বিজেতা হয়ে ক্ষমতা লাভ করবে । এই পরিপ্রেক্ষিতে উসমানী সাম্রাজ্যের প্রথম তিনটি শতাব্দী, শাইখ অদেবআলী এবং অন্যান্যদের ধারাবাহিকতায় তার আশীর্বাদপুষ্ট অনেক শাসক দ্বারা পূর্ণ ছিল। তারা পরিবেশটাকে তাদের দিক নির্দেশনা এবং পর্যাপ্ত আশীর্বাদ দ্বারা পূর্ণ করে রেখেছিলেন । তাদের সম্প্রদায়কে একটা আধ্যাত্মিক জগৎ থেকে পরিচালনা করেছিলেন । তাদের মধ্যে সুলতান ইয়াভূজ সেলিম উসমানী সুলতানদের মধ্যে সবচে' উৎকৃষ্ট উদাহরণ । একজন শক্তিশালী শাসক হয়েও তিনি ইসলামের অনুগত এবং আল্লাহর বন্ধু হওয়াটাকেই প্রাধান্য দিয়েছিলেন। তার এই দিকটা নিয়ে তিনি একটা কবিতাও লিখেছেন, “বিশ্ব বিজেতা হওয়া একটা অর্থহীন যাত্রা, আসলে আল্লাহর বন্ধু হওয়াটাই সবচে বড় কথা ।” আমরা আল্লাহর কাছে এই প্রার্থনাই করি, যাতে করে সুলতান ইয়াভুজের মত একইরকম উৎসাহ নিয়ে আমাদেরও গরীব এবং দূর্বলদের ভালবাসতে পারার তৌফিক দান করেন । সুলতানুল আরিফিন মাহমুদ সামী রামাজানো গুর রাহ.-এর মত খাটি এবং মহান ওলীদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতে আমরা যেন না ভুলি। কারণ তারা তাদের আধ্যাত্মিক অনেক উপকার সাধন করেছেন। মহান ওলীদের উত্তরসূরী মুসা তপবাস এফেন্দির দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা এবং তার বহু বছরের দিক নির্দেশনা দেয়ার জন্য আল্লাহর কাছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। (এই অধ্যায় লেখার সময় ওস্তাদ মূসা এফেন্দি অসুস্থ ছিলেন এবং তিনি ১৯৯৯ সালে মারা যান ।)
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।