The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণাঙ্গ মানুষ 7০৮৫৯ কথা স্মরণ করিয়ে দেয়। তার বন্ধুরা সব সময় আনন্দিত, উৎফুল্ল, ভাল লাগায় পূর্ণ থাকে । কেননা তার কথাবার্তায় আনন্দ যেন উপচে পড়ে । তার শ্রোতাদের মানসিক পরিপরকতার স্তর অনুযায়ী সে অনেক আধ্যাত্মিক আজ্ঞা তাদের প্রদান করে । সে সত্যের ভাষ্যকার তাদের জন্য, যারা এশ্বরিক রহস্য উদঘাটনের জন্য উদ্বিগ্ন থাকে। সর্বশক্তিমান আল্লাহ্‌ সেই ধরনের মানুষদের ভালবাসেন যারা উপরোক্ত নিয়তের অধিকারী । পুরস্কার হিসেবে তিনি অন্যদেরও তাদের ভালবাসতে শেখান। তারাও খুশী হয়ে বদান্যতা এবং আন্তরিকতার সাথে আল্লাহর পথে চলতে তার বান্দাদের পরিচালিত করে । তারা নিজেদের আত্মাহুতি দেয় তাদের চারপাশের মানুষদের অহং এর অন্ধকার জগৎ থেকে উদ্ধার করে স্বগাঁয় আলোর দিকে নিয়ে যেতে । এই প্রচেষ্টায় মুহাম্মাদ সা. সবচে' বেশি কষ্ট এবং যাতনা ভোগ করেছেন৷ এই বিষয়ে তিরমিযী শরীফে উল্লেখ আছে, “তারাই নবী যারা এই কঠিনতম পরীক্ষা সহ্য করে । নবীর পরীক্ষা তার অনুসারীদের থেকেও কঠিন ।” একজন খাঁটি মানুষ এশ্বরিক গোপনীয়তার শেষ ভণ্তার। শুধুমাত্র তারাই এই এরশ্বরিক রহস্যময়তার সাথে পরিচিত । তারা আল্লাহর পূর্ণাঙ্গতাকে প্রশংসা করতে সক্ষম হয়। যদিও একজন খাঁটি মানুষও বাহ্যিকভাবে অন্য সাধারণ মানুষের মতই প্রকৃতপক্ষে সে এমন বান্দা যার আত্মা আল্লাহর মাধ্যমেই পূর্ণাঙ্গতা লাভ করেছে। সে সবচে' উৎকৃষ্ট নকশাযুক্ত রহস্যের প্রতিনিধিত করে। সে আলোর খনি। নবীজির সময় থেকে আজ পর্যন্ত ভাল মানুষদের ধারাবাহিকতায় সে একটি হীরকণড। যার এশ্বরিক জ্ঞানে প্রবেশাধিকার ছিল হযরত খিযিরের উত্তরাধিকার ৷ এবং সেটাই তার উপর বর্তিত হয়। একজন খাটি মানুষের আত্মা মৃত্যুর পরও মরে যায় না। তার কাজের প্রভাব চিরদিনের মত টিকে থাকে । বহু লোকের কাছে শাহ-ই নকশবান্দা, ইমাম গাজালী, মওলানা রুমী এবং আদাবলী রাহ.-এর মহান ব্যক্তিদের আদর্শের প্রভাব এখনও গ্রহণযোগ্য । তারা এখনও অনেকের কাছে বেঁচে আছেন এবং তাদের মৃত্যুর পরও পরবর্তা প্রজন্মের মধ্যেও বেঁচে থাকবেন । আল্লাহকে পেতে হলে শুধু ক্ষমতা বা সুনাম থাকলেই চলবে না বরং তা আধ্যাত্মিক শক্তির একটা সুফল । এ কারণেই সর্বশক্তিমান আল্লাহ্‌ একজন খাঁটি মানুষকে ইহকাল এবং পরকালের ভয় এবং বিষন্নতা থেকে রক্ষা করেন। মৃত্যুপূর্ব এবং পরবর্তী জীবনে সুখ প্রদান করেন । আলাহ তা'লা বলেন,

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।