The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণাঙ্গ মানুষ 7০৮৫৯ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত প্রশংসা আপনারই জন্য। কেননা আপনি আমাকে বেশীর ভাগ মানুষকে যা দেন আপনার দেয়া সেই মনস্তাপ থেকে রক্ষা করেছেন।” তার মানসিক পরিপক্কতা এবং সচেতনতার স্তর পরীক্ষা করার জন্য যীশু জিজ্ঞেস করলেন, “হে মানুষ! কি মনস্তাপ থেকে আল্লাহ তোমাকে রেহাই দিয়েছেন?” লোকটা প্রত্যুত্তর দিল, “হে আল্লাহর প্রতিনিধি! সবচে' কষ্টকর অসুখ এবং সমস্যা হল, সত্যকে জানতে না পারা এবং তা থেকে বঞ্চিত হওয়া । কেননা, তার ক্ষমা পাওয়ার কারণেই আমি আজ উৎফুল এবং সুখী । আর কোন জাগতিক পাওয়াই এর সংগে তুলনীয় নয়।” একজন খাটি মানুষ বাস্তবতার নিরিখে বুঝতে পারে যে, এই পৃথিবীর সবকিছুই একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে । তার সাথে প্রভুর একটা বিস্ময়কর জায়গায় মিলন ঘটবে । একজন খাঁটি মানুষের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। এই গন্তব্যের পথে অনেক কাটা এবং কুসুম থাকলেও সবই তার কাছে একই রকম। একইভাবে, তার চোখে কম বা বেশী ঠান্ডা-গরম অথবা ধন-দৌলত বা দরিদ্রতার মধ্যে কোন পার্থক্য থাকে না। সব কিছুই তার কাছে আপেক্ষিক। একজন খাটি মানুষ মনে করে যে, সে এই পৃথিবীতে ক্ষণিকের মুসাফির মাত্র । প্রকৃতপক্ষে, পুরো পৃথিবীটাই তার কাছে বালিতে ইমারত গড়ার মত একটা খেলা ছাড়া আর কিছুই নয়। অতএব তার কাছে সতীর্থ মানুষ অথবা পৃথিবীর কোন দাবীরই কোন মূল্য নেই। তার সঙ্গে সম্পর্কিত সব বিষয়েই বেশ মিতচারী। প্রার্থনায় সে সবচেয়ে শ্রেষ্ঠ পথটাই বেছে নেয়। কিছু দায়বদ্ধতা প্রভুর কাছে তার রয়েছে। যেমন প্রার্থনা এবং শুকরিয়া আদায়। তার পরিবার এবং তার নিজের জন্যও কিছু বিশেষ অধিকার এবং দায়বদ্ধতা রয়েছে । একজন খাটি মানুষকে এই বাধ্যবাধকতার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে বলতে হয়। একজন খাটি মানুষ একটি অমায়িক আত্মা । সে সবসময় তার প্রতিশ্রুতি রক্ষা করে এবং কখনো কথার বরখেলাপ করে না। তার নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য সে কখনোই অন্যকে আঘাত করে না। সতীর্থ মানুষ এবং সর্বশক্তিমান আল্লাহ- উভয়ের ক্ষেত্রেই সে সমান আচরণ করে । এমনকি তার স্বার্থে আঘাত লাগে এমন কিছুও তাকে বিষন্ন করে না। যে আক্রমণকারীকে সে সাহায্য করতো, খাঁটি মানুষ আঘাত পাওয়ার পরও তার সাথে দয়ালু আচরণই করে। যেহেতু একজন খাটি মানুষ আল্লাহর অনুশাসনগুলোই অনুসরণ করে এবং শুধুমাত্র তার সন্তুষ্টিই লাভেরই চেষ্টা করে। সে কারণে তার আচরণ এবং কর্ম কুরআন এবং সুনাহ দ্বারাই নিয়ন্ত্রিত হয় । কেননা আল্লাহ তার এ সমস্ত সৃষ্টিকে প্রতিপালন করেন। এমনকি সেই মূর্খদেরও যারা তাকে অমান্য করে । (২৩ ০8০,

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।