২গল$ল৬১ আল্লাহপ্রেমের গোপন কথা নির্ধারণ করবো ।” একজন শিষ্য চুপ করে বসে ছিল; সে সিনান এফন্দির মনোযোগ আকর্ষণ করল । তিনি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি করতে? সে বিনীতভাবে উত্তর দিল, “হে আমার উত্তাদ! খোদা আমাকে ক্ষমা করুন। এই প্রশ্নটির আড়ালে যে সত্যটি লুকিয়ে আছে তা হল সৃষ্টি পরিচালনার মধ্যেই ঘাটতি রয়েছে যা নির্ভেজাল নয়। আমার সীমিত মনন দিয়ে কি এর উত্তর দেয়ার দুঃসাহস আমি করতে পারি? অতএব আমাকে ক্ষমা করুন।” উস্তাদ এরকম একটা বিজ্ঞোচিত উত্তর শুনে বললেন, “আমরা তাহলে বিষয়টির মূল খুঁজে পেলাম বা বুঝতে পারলাম ।” সেই ঘটনার পর এই শিষ্যই মার্কেজ এফেন্দী নামে পরিচিত হন। কালক্রমে তার আসল নাম মুসা মুসলেহ উদ্দিন হারিয়ে গেল। এবং বর্তমানে তিনি মার্কেজ, যার অর্থ “মূল' এই নামে পরিচিত। যেহেতু খাটি মানুষ আল্লাহর প্রেমে মশগুল থাকে সে কারণে তার হৃদয়ে কোন লোভ বসতি গড়ার সুযোগ পায় না। আধ্যাত্িক শক্তিতে বেশ শক্তিশালী হওয়ার কারণে স্বাভাবিকভাবে তার জন্য মানুষের হৃদয়ে ভালবাসা এবং শ্রদ্ধা থাকে । অথচ এই পাওয়াটা তাকে ওঁদ্ধত বা অহংকারীও করে তোলে না। এমনকি সে যখন মানুষের সঙ্গে থাকে এবং আল্লাহর অনুশাসনগুলো মান্য করে, তখনও সে সর্বশক্তিমান আল্লাহর অস্তিতু ভুলতে পারে না। সে আল্লাহর অনুশাসনগ্তলোকে খুব গুরুতৃ দেয়। আল্লাহর সৃষ্টির প্রতি সহমর্মিতা এবং মমতা প্রদর্শন করে । সে সব প্রাণীকে ভালবাসে । কিন্ত শোষক এবং অন্যায়কারীদের প্রতি সহানুভূতি অনুভব করে না। অবশ্য প্রকৃতপক্ষে তার হৃদয়ে করুণাধারার বোধটি থাকার কারণে সে এক তার জন্য ব্যথিত হয়। শুধুমাত্র যে পার্থিব সম্পদের দরকার তার হয় সেটিও হয় দরিদ্র এবং দুঃখী দের সাহায্য করার জন্য । একজন খাঁটি মানুষ আল্লাহকে জানা এবং তাকে পাওয়ার উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করে। এই ধারণার বশবর্তী হয়ে যে, “মানুষ আমার গোপনীয়তা এবং আমি মানুষের গোপনীয়তা ।” একজন খাঁটি মানুষ আল্লাহর প্রকৃত বান্দা । তাকে জাগতিক কোনো দুঃখ-কষ্ট এবং সমস্যা স্পর্শ করে না। কথিত আছে যে, ঘর্মাক্ত এবং পুরো শরীরে দাগ আছে এমন একজন লোকের যীশুর ) সাথে সাক্ষাৎ ঘটলো । ব্যক্তিটি তার সমস্যা থাকা সত্তেও যীশুকে বলল, “হে আমার প্রভূ! ০৬৫০
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।