The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ণাঙ্গ মানুষ 7০৮৫৯ একজন পূর্ণাঙ্গ মানুষের কথার মধ্যে লুক্কায়িত আধ্যাত্মিক অর্থ গোপনই থাকে । তার কাজসমূহ নির্দোষ হয়। কেননা তিনি মহান নবীজীর আদর্শের আলোকে আলোকিত । তার হৃদয় হয়ে ওঠে সৌন্দর্যের যথার্থ আলয়। প্রিয় নবী সা.-এর পক্ষেও সত্যকে খুঁজে পাওয়া এবং সর্বশক্তিমান আল্লাহর প্রেরিত দূত হওয়া আধ্যাত্মিক উপলব্বিসম্পন্ন হৃদয়ের অধিকারী হওয়ার কারণেই সম্ভব হয়েছে। পূর্ণাঙ্গ মানুষ এই শ্বাশ্বত সূত্রের প্রকৃত বাণীকে বুকে ধরে রাখে- “শরিয়া হল আমার ভাষা, তরিকা হল সেই ভাষা চর্চার পথ, এবং হাকিকাত হল বাস্তবতায় পৌঁছায় আমার অবস্থান।” একজন আলেম সেই সাথে যোগ করেছেন যে, আল্লাহ বলেছেন- “জান্নাত বা জাহান্নাম কোনটাই আমাকে ধারণ করতে পারে না যতটা পারে আমার ইবাদতকারী বান্দার হদয়”। যে আল্লাহর প্রেমে মশগুল হয়ে নিজের কামনা বাসনাকেও ভুলে যায় ঠিক যেমন পতঙ্গ আলোর চারদিকে ঘোরে, সেই পূর্ণাঙ্গ মানুষ । আল্লাহ তা'আলাই হয়ে ওঠেন তার দৃষ্টিশক্তি এবং শ্রবনেন্্রিয়। তার জন্য পূর্বনির্ধারিত যাই থাকুক না কেন তাই হয়ে ওঠে একটা চমৎকার সম্ভাবনা । যতই সে সবসময় এশ্বরিক দৃষ্টিভঙ্গী অনুসরণ করে ততই এই পার্থিব জীবনের প্রতি তার ভালবাসা দূরীভূত হতে থাকে । সমস্ত ক্ষণস্থায়ী অর্জনগুলো তার অর্থবহতা হারিয়ে ফেলে। পূর্ণাগ মানুষ সবসময় নিরীক্ষণ করে এবং এঁশ্বরিক সৌন্দর্য্যের প্রকাশ এই বিশ্ব জগতের নিখুত শৃঙ্খলার সে তারিফ করে। বিশ্ব জগতে ঘটমান ব্যাপারগুলো থেকে সে অসংখ্য শিক্ষা লাভ করে । সে একজন বিনয়ী বিশ্বাসীর প্রকৃত উপলব্ধির মধ্যে থাকে । অর্থাৎ আল্লাহর বিস্ময়কর প্রকাশের সহ্য ক্ষমতার তুলনায় তার তুচ্ছতা এবং দূর্বলতাগুলোকে সে বুঝতে পারে। আর এই কারণেই বেশীরভাগ সময় সর্বশক্তিমান আল্লাহ একজন প্রকৃত মানুষের প্রার্থনা এবং অনুরোধগুলো প্রত্যাখ্যান করেন না। তার বিনয় এবং সততার কারণে সে নিজের জন্য কিছু প্রার্থনা করে না; অপরিসীম দয়ার বীজ তার চরিত্রকে সাকার করে এবং তার হৃদয় কাউকে অবহেলা করতে পারে না। বিশ্ব জগত যে একটি নিখুঁত নিয়মের অধীনে চলছে এবং এশ্বরিক প্রজ্ঞা দ্বারা ঘেরা এই সত্য সম্বন্ধে সে পুরোপুরি সচেতন । বিশ্বত্রম্মাণ্ডের এশ্বরিক নিয়মই আমাদের জন্য উত্তম। একদিন সুনবুল সিনান এফেন্দি তার শিষ্যদের জিজ্ঞেস করলেন, “যদি তোমাকে বিশ্ব ব্রহ্মান্ড পরিচালনার দায়িতৃ দেয়া হয়, তখন কিভাবে তা করবে?” এরকম একটি ভিন্ন ধারার প্রশ্নে তার শিষ্যরা উত্তর দিতে ইতস্ততঃ বোধ করল । একজন বলল, “আমি পৃথিবীর একজন নাস্তিককেও ছেড়ে কথা বলবো না।” অন্য একজন বলল, “আমি পৃথিবীর বুক থেকে শয়তানকে নিশ্চিহ করে দেবো ।” কেউ কেউ বলল, “সব মাতালদের জন্য শাস্তি ০9৬৫০

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।