The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০৬৫০ পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ্‌ তা'আলার সবচে" সফল সৃষ্টি মানুষ৷ সে কারণেই সমস্ত প্রাণীকুলের মধ্যে মানুষই শ্রেষ্ঠ । মানুষের মধ্যেই শুধু তার সমস্ত গুণাবলী বর্তমান। তার মতই তিনি মানুষকে বিপরীতধর্মী বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। আর সে কারণেই তার সমস্ত সৃষ্টির মধ্যে তাকে সর্বোচ্চ সম্মানজনক স্থান দেয়া হয়েছে। মানুষকে তার নৈতিক অবস্থানের সমৃদ্ধি ঘটানোর সুপ্ত সম্ভাবনা দিয়ে যেমন একদিকে বলীয়ান করা হয়েছে; অন্যদিকে তার মধ্যে নেতিবাচক আকাঙ্খার এমন সুপ্ত সম্ভাবনা রয়েছে যা তাকে অনৈতিকতার গভীর তলদেশে নিক্ষিপ্ত করতে পারে। এই পরিপ্রেক্ষিতে মানুষ সারাজীবন ধরে নিজের মধ্যে এই দুই বিপরীত মেরুর বৈশিষ্ট্যের প্রবল দ্বন্দে সদা সর্বদা সং্রামরত। এই ক্ষুদ্র পরিমগ্ডলের সংঘাত প্রকৃত পক্ষে মানুষের মানসিক দুনিয়ারই । এই বিশ্ব জগতের সদা চলমান সংগ্রামেরই প্রতিফলন । একজন ব্যক্তিকে সংযত মানুষ হিসেবে তৈরী করে সত্যিকারের সাহস দেয়া হয় । সেই সাহসের উত্স হল তার ভেতরের আধ্যাত্মিক সংঘাত থেকে পাওয়া শক্তি। এই শক্তি তার ভেতরকার মৌলিক এবং সহজাত নৈতিকতাকে সংরক্ষণ করে । অতএব পূর্ণাঙ্গ মানুষ সেই হতে পারে যে তার প্রকৃতির বেহেশতি বৈশিষ্ট্যগুলোর সাহায্য পেয়েছে । এ ধরণের মানুষরা অসাধারণ দায়ী এবং বদান্যতার আঁধার । তারাই এই বিশ্বজগত নামক বইটির ভূমিকা এবং সারাংশ । যে মঞ্চে, সৃষ্টির সেরারা তাদের নিজ নিজ ভূমিকা পালন করে চলেছে। এমনকি একজন পূর্ণাঙ্গ মানুষের দেহতেও তার নিঃস্কলুষ হৃদয়ের প্রতিফলন ঘটে । যেমন তার দেহের প্রতিটি অংশের উপর তার অসাধারণ নিয়ন্ত্রণ থাকে । তার হৃদয় হয়ে ওঠে এশ্বরিক ভালবাসার আশ্রয়স্থল এবং আল্লাহর জ্ঞান দ্বারা পূর্ণ এক চমৎকার প্রাসাদ । এই অর্থেই বলা যায় একজন পূর্ণাঙ্গ মানুষের হৃদয় হয়ে ওঠে সর্বশক্তিমান আল্লাহ তা'আলার যোগ্য আবাস । একজন পূর্ণাঙ্গ মানুষকে পুরোপুরি বিশেষণ এবং ব্যাখ্যা করা খুব কঠিন। শেখ সাদী রহ. বলেন,

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।