পরম করুণাময়কে ভালবাসার গোপন রহস্য *৮৪৬৪৬৬০৯ বাকী সব মানবিক ক্ষমতাবলী সীমিত আকারে দিয়েছেন। এর বিপরীতে আল্লাহর সত্তা সব সীমাবদ্ধতার উর্ধ্বে আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রিয় নবী সা.-এর নূর, তার সম্মানিত অস্তিত, আল্লাহর সাথে তার বন্ধুতত এবং আল্লাহর সৃষ্ট সম্মানিত প্রতিটি প্রাণীর যোগ্যতার বিস্তারকে ভালবাসা প্রয়োজন । আল্লাহর প্রতি ভালবাসার বৃত্তে অবগাহন সম্ভব হয় শুধুমাত্র করুণার ঝর্নাধারা এবং আত্মশুদ্ধির মাধ্যমে । এই বৃত্তের বাইরের যেকোন ভালবাসা আল্লাহপ্রেমের ব্যপ্তির যুক্তিকে দুর্বল করে দেয়। সে অনুসারে নবীজীকে এবং আল্লাহর সৃষ্টিকে ভালবাসা একটা বিশাল আশীর্বাদস্বরূপ। যারা এই কাজে ব্যর্থ হবে তাদেরকে ইহকাল এবং পরকাল দুই জগতেই গভীর অনুতাপে ভূগতে হবে । আল্লাহর বন্ধুদের হৃদয় সাগরের ভেতরে মুক্তোর মত। তারা বৃষ্টি কণার চাইতেও বড় মুক্তোর জন্ম দেয়। তারা আল্লাহ রাব্বুল আলামীনের সহায়তায় অপরিপন্ক হৃদয়কে বেশ বড়সড় মুক্তোয় পরিণত করতে পারে । যে খোঁজে, তার প্রয়োজন এই মুক্তা লুকায়িত বৃষ্টির কনাটিকে খুঁজে বের করা। মসনবিতে লেখক বলেন ঃ “আল্লাহ মেঘের কানে গোপন কিছু ফিস ফিস করে বলেন এবং এর চোখ থেকে তখন প্রচুর পানি নির্গত হয়। তিনি গোলাপ ফুলের কানেও কিছু ফিস ফিস করেন এবং তাকে রং ও সুগন্ধি দিয়ে মোহনীয় করে তোলেন । তিনি পাথরের কানেও গোপনে কিছু বলেন এবং সেটাকে খনির ঝকমকে এক মূল্যবান রত্বে পরিবর্তিত করেন। তার বিশালতৃ দিয়ে তিনি মেঘ কে বৃষ্টিতে পরিণত করেন। তার অসীম ক্ষমতা দিয়ে তিনি মেঘকে বৃষ্টিতে এবং মামুলি একখণ্ড পাথরকেও রত্রে পরিণত করেন তিনি মানুষের শরীরকেও গোপন কিছু দীক্ষা দেন অতঃপর যে এই গোপনীয়তা রক্ষা করে তাকে অনন্তে উন্নীত করেন। স্বীয় জগত থেকে অনুপ্রেরণা পাওয়ার পর নশ্বর দেহ থেকে আত্মার মুক্তির পর এই নশ্বর শরীরই আল্লাহর নৈকট্য লাভের রহস্য অর্জন করে। পুরো মানব ইতিহাস জুড়ে যাদের কাছে এই রহস্য উম্মোচিত হয়েছে তারাই সেই আলোকবর্তিকার বাহক হয়েছেন। এবং ভালবাসার মাধ্যমেই পূর্ণাঙ্গতা লাভ করেছেন। আমাদের প্রার্থনা হোক আল্লাহ তাআলা যেন তাঁর গভীর মমতার প্রগাট, প্রিয় নবী সা.- এর মমতা আমাদের জন্য নিশ্চিত করেন। আমাদের কাম্য হোক মৃত্যুর আগে আল্লাহ যেন আমাদের জান্নাত লাভের জন্য যাবতীয় ভাল কাজ করার সুযোগ দেন। এবং মৃত্যুর আগে যেন তিনি তার প্রেমে আমাদের হৃদয়কে আলোকিত করে তোলেন । ০9৬৫০
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.