The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

০৬৫০ ২ক্$ল»১ আল্লাহপ্রেমের গোপন কথা স্বগীয় পরলৌকিক জগতের রহস্যময়তা- সবকিছু তার কাছে প্রতিভাত হয় । আর ঠিক সেই মুহূর্তেই তার সৃষ্টির হৃদয়ে সর্বব্যাপী গভীরতা অনুভূত হয়। যখন তার সৃষ্টি এই পরিপক্কতা অর্জন করে তখন আল্লাহ তাঁর ও মাখলুকের মধ্যকার আধ্যাতিক ব্যবধান ধীরে ধীরে কমতে থাকে । মাখলুক উপলব্ধি করতে শুরু করে “মৃত্যুর আগেই মৃত্যুকে মেনে নেয়া”র অনুভূতির রহস্য । এই জগতের সসীম হওয়া, এর ক্ষণস্থায়ীত এবং এর অস্থায়ী সৌন্দর্য বাতাসে ছড়িয়ে ছিটিয়ে বিরাজ করে । শ্রষ্টার সাথে মিলিত হওয়ার বিশাল আনন্দকে তখন মাখলুকের আত্মা উপলব্ধি করতে পারে । সবারই জানা আছে, আল্লাহর প্রেমের সমুদ্ধে ভাসতে পারার ক্ষমতা যা করুণার ঝর্নাধারা এবং মমতার মাধ্যমে সম্ভব, তাতে শুধু নবীজিরই দখল রয়েছে। মুহাম্মাদ সা.-কে ভালবাসতে পারার অর্থ সর্বশক্তিমান আল্লাহকে ভালবাসতে পারা । তার প্রতি অনুগত থাকা মানে মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা । এবং প্রিয় নবী সা.-এর প্রতি বিদ্রোহ ঘোষণার অর্থ মহান রাব্বুল আলামিনের প্রতি বিদ্রোহ ঘোষণা করা । সুতরাং প্রিয় নবী সা.- এর পরম সম্মানিত অস্তিত্ব মানবজাতির জন্য একটা ভালবাসা এবং আত্মীয়তার জায়গা তৈরী করে । আলেমরা বিশ্বাস করেন যে, সৃষ্টির অস্তিত মানবতার ধারক মুহাম্মদ সা.-এর প্রতি আল্লাহর অসীম ভালবাসা । অতএব পুরো বিশ্বজগত প্রিয় নবী সা.-এর অস্তিত্বের আলোকে আলোকিত। আর এ কারণেই আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ ইহজাগতিক ক্ষণস্থায়ী ভালবাসার প্রলোভন থেকে মুক্ত থাকেন। সেজন্যই যথা সর্বস্ব দিয়ে প্রিয় নবী সা. কে ভালবাসাটা বাধ্যতামূলক । নবীজির কন্যা ফাতিমা রা. পিতার মৃত্যুর সময় তার মানসিক বিপর্যয়ের যে অবস্থা বিবৃত করেছিলেন তা পিতার প্রতি একজন কন্যার ভালবাসার সর্বোৎকৃষ্ট উদাহরণ- “প্রিয় নবী সা.-এর মহাঙয়াণ আমার মনে এমন এক মহাবিপর্য়ের অনুভূতি এনে দিয়েছিল যে, মনে হচ্ছিল সবকিছুই গাঢ় অন্ধকারে ঢেকে গেছে । যে অন্ধকার অপরিবর্তনশীল ।” (ইবনুল জাওজি, আল-ওয়াফা) নবীজির প্রতি ভালবাসার সবচে" সুন্দর এবং অর্থবহ প্রকাশ হল তীর প্রতি শর্তহীন আনুগত্য । আর এই আনুগত্যের স্বরূপ হল, মৃত ব্যক্তিটি যাদেরকে ভালবাসতেন তার অনুপস্থিতিতে তাদের ভালবাসা। আল্লাহর প্রতিও ভালবাসার মেরুদণ্ড তৈরী করে এই ভালবাসাই ৷ এর ব্যত্যয় কুরআন এবং সুন্নাহর পরিপন্থী । ইলাহী প্রেম কেবলমাত্র প্রিয় নবী সা.-কে ভালবাসতে পারার মধ্য দিয়েই অর্জন করা সম্ভব। নবীজির প্রতি অকৃত্রিম ভালবাসাই সর্বোচ্চ পন্থা। যার দ্বারা একজন মানুষ আল্লাহকে ভালবাসতে পারার পথের হদিস পেতে পারে । আল্লাহ মানুষের উপলব্ধি এবং বুদ্ধিমত্তাসহ

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।