The Secret in the Love for God
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

পরম করুণাময়কে ভালবাসার গোপন রহস্য *৮৬৪২৬০ক৯ “আমার প্রয়োজন সেই প্রেমিককে যারা ভেতরের শিখা থেকে অত্যুজ্জল আলোড়ন সৃষ্টি করবে এবং যারা হৃদয়ের সেই আগুনকেও ছাই-এ পরিণত করবে ।” দু'ধরনের ভালবাসা আছে। প্রকৃত এবং রূপক । আল্লাহ ছাড়া এই বিশ্বজগতের যে কোন সত্তার প্রতি প্রেম, আসক্তি এবং আরাধনা হল রূপক ভালবাসা । অন্যদিকে বিশ্ব জগতের প্রভুর প্রতি ভালবাসা এবং তার প্রতি অনুরক্ততা প্রকৃত ভালবাসা । যারা তাদের হৃদয়কে আল্লাহর প্রতি প্রকৃত ভালবাসায় দ্যুতিময় করতে পেরেছে শুধু তারাই সবসময় তাদের মধ্যে প্রকৃত সুন্দরকে প্রত্যক্ষ করতে এবং আল্লাহর অনন্ত শক্তির চিহগুলোকে বুঝতে পেরেছে। অন্যকথায়, তারা প্রকৃতির মধ্যে “আহসানী তাকউয়িম' অর্থাৎ সর্ব উৎকৃষ্ট বুননকে আবিষ্কার করতে পারে । তাদের জন্য সীমাতিরক্ত সত্যটুকু ছাড়া আর কোন রূপক রং এবং সুগন্ধের দরকার হয় না। কেননা, তারা আল্লাহর জ্ঞান লাভ করতে পেরেছে। তারা বাহ্যিক আবরণ পরিত্যাগ করে পূর্ণ বাস্তবতায় পৌছাতে পেরেছে। সেই বাস্তবতায় তারা ইলাহী অনন্তকে ধারণ করতে সক্ষম। আল্লাহ এবং তার সৃষ্টির মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে তা পৃথিবী এবং মহাকাশের মধ্যেকার কোন বন্তগত দূরতৃ নয়। এই ব্যবধান হল সৃষ্টিকর্তার সাথে তার সৃষ্টির অস্তিত্বের মধ্যকার পার্থক্যের অনুভূতি। একারণেই আল্লাহ তা'আলা বলেন, “যখন আমি তার মধ্যে প্রজ্বলিত তখন আমার প্রজ্ঞার অংশ হয়ে ওঠে । এবং মানব জাতির ভিতরে তার সর্বব্যাপী উপস্থিতির কথা মনে করিয়ে দেয়।” পরম করুণাময় আরো বলেন, “আমি মানবজাতির গোপনীয়তা এবং মানবজাতি আমার গোপনীয়তা ।” অতএব স্বীয় গুপ্তধন এবং রহস্যময়তা মানব জাতির উদ্দেশ্যে নিবেদিত। সর্বশক্তিমান আল্লাহ তা'আলা তাঁর মহিমান্িত অস্তিতকে মানব জাতির পবিত্র কাঠামোর মধ্যে উপস্থাপিত করেছেন । নিজের এই গুণকে মানুষের মধ্যে উপস্থাপিত করার আনন্দদায়ক বার্তার ব্যাখ্যা আল্লাহ এভাবে দেন- “আমিই মানুষের রহস্যময়তা” । যদি এই সারস্তা এবং আনন্দবার্তী একজন বিশ্বাসীর মধ্যে প্রেমের পূর্ণাঙ্গতা এবং মমতাকে পৌছে দিতে পারে তখন তার হৃদয় স্বীয় জগতের রহস্যময়তার দিকে পরিভ্রমণ করতে শুরু করে। তখন সমস্ত বস্ত ও বাস্তবতা, মানুষ ও বিশ্বজগতের রহস্যময়তা এবং ১৭] ০9৬৫০

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।