০৬৫০ *৯দংল্৬৯ আল্লাহপ্রেমের গোপন কথা বেশী গুরুত্ব দিল অর্থাৎ তার মনে জাগলো ইউসফকে সস্তায় বিক্রি করলেও তার কিছু জাগতিক লাভ হবে। তার বিষয়টি ঠিক মজনুর এ মত যে লায়লার প্রেমে মশগুল থেকে পরম সত্তার সাথে মিলিত হতে পারেনি । সেই পথিক যে কুয়োয় বালতিসহ দড়িটা পানির জন্য থামিয়ে ছিল, পানি পাওয়ার পর তার জন্য সেটা খুব স্বাভাবিক হত যদি সে পানির কথা ভুলে ইউসুফের নিঃস্কলুষ ক্ষমতায় মুগ্ধ হতে পারতো । তার পক্ষে আরও উচিৎ হত যদি সে পূর্বেও উজ্জ্বল কিরণ যা স্বগীয় প্রেমের অত্যুজ্জীল বহিঃপ্রকাশ, তা প্রত্যক্ষ করার জন্য সসীম এবং আপেক্ষিকতাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারতো । কিন্তু নির্বোধ পথিকটা বস্তুগত লাভের আশায় প্রতারিত হয়েছে; তার হিসাব তখন শুধু ছিল ইউসুফ আ. থেকে কী বন্তগত লাভ সে হাতিয়ে নিতে পারবে । আর এভাবেই এক অভাবনীয় স্বগীয় দৃশ্য দেখার অভিজ্ঞতা লাভ থেকে সে বঞ্চিত হল। এখানে আমি মূল যে ভাবটা প্রকাশ করতে চাইছি সেটি হল, মহিমাময় প্রেমকে উপলব্ধির জন্য আদর্শ পথের সন্ধান করা। যারা এই পূর্ণাঙ্গতায় পৌছাতে চায় তারা বাহ্যিকতাকে স্বাধীন ইচ্ছাশক্তির চর্চা এবং অন্তর্গতভাবে তাদেরও নিয়তি দ্বারা পরিচালিত হয়েই সেই লক্ষ্যে পৌছাতে পারে । এ ধরনের মানুষেরা নানারকমের উন্নত ও বিবিধ পর্যায় অনুকরণ করে পথ চলে সেই লক্ষ্যে পৌছাবার জন্য এবং এদের প্রত্যেকে আল্লাহ কর্তৃক বরাদ্দ অংশটুকু লাভ করে । আর এর প্রতিফল আল্লাহ ফিরিয়ে দেন, ফানা ফিল্লাহ তথা পরম করুণাময়ের মধ্যে বিলীন হয়ে যাওয়ার মাধ্যমে ৷ যেমন নদীর গন্তব্য সাগরে পতিত হয়। আর চূড়ান্ত গন্তব্য হল, বাকা বিল্লাহ তথা আল্লাহর সাথে বসবাসের মধ্যে দিয়ে । জেনে রাখা ভাল যে, যুক্তির সীমানা সসীম। যুক্তির সীমা অতিক্রম করে এমন যে কোন কিছু পাগলামির পর্যায়ে পড়ে । মূলত হৃদয়ের ক্ষমতা অসীম । পরম প্রশান্তি হল মহান প্রভুর মধ্যে অবিভূত এবং শ্বাশ্বতের মধ্যে বিলীন হয়ে যাওয়া । রুমী চমৎকারভাবে তাঁর এই অনুভূতিকে প্রকাশ করেছেন । কিভাবে তিনি ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহর পর্যায়ে পৌছে স্বগীয় প্রেমে আত্মাহুতি দিয়েছেন এবং কিভাবে এই আগুন আমৃত্যু তার আত্মার সাথে একীভূত হয়ে ছিল- “আমার মৃত্যুর পর আমার কবর খুঁড়ে দেখো কিভাবে আমার ধোয়া বেরুচ্ছে । এই শারিরীক খাচাই মৃত্যুকে আতঙ্কময় করে তোলে । যখন তুমি শরীরের খোলস থেকে মুক্ত হতে পারবে তখনই মনে হবে মৃত্যু যেন মুক্তোর মত হিরনময় ।” আল্লাহর বন্ধুদের সবচে' বড় গুণ হল, ইলাহী প্রেমে নিজেকে বিলীন করে দেয়া । রুমী সেসব প্রকৃত প্রেমিকদের অনুসন্ধান করেছেন যারা ভালবাসার আগুনে পুড়েছেন অর্থাৎ সেই অনির্বচনীয় অভিব্যক্তি দ্বারা তিনি এই অভিলাষকে এভাবে ব্যক্ত করেছেন-
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।